সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

দীর্ঘক্ষণ টিভির স্কিনে তাকিয়ে থাকলে বাড়ে হৃদরোগের ঝুঁকি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টিভি দেখার জন্য যে আপনাকে হৃদরোগের ঝুঁকির মধ্যে পড়তে হবে তা কি কখনো ভেবেছিলেন? না ভেবে থাকলে এখন ভাবা শুরু করুন।

কারণ ব্রিটেনের একদল গবেষক জানিয়েছেন, যারা প্রতিদিন দুই ঘণ্টা ব তারও বেশি সময় ধরে টেলিভিশন দেখেন, তাদের হৃদরোগের আশঙ্কা বেশি।

গবেষণা দলের প্রধান ইউনিভার্সিটি কলেজ অব লন্ডনের গবেষক ড. ইমানুয়েল স্টামাটাকিস এর ওপর একটি গবেষণা করেছেন। তিনি বলেন, ‘আমি গভীরভাবে দেখেছি মানুষ তার কাজ শেষ করার পর কীভাবে তাদের সময় কাটাতে পছন্দ করে এবং আমাদের স্বাস্থের ওপর এসবের প্রভাব কী?’

স্কটিশ হেলথ সার্ভে অব হাউজহোল্ডার নামের একটি সংগঠনের ৪ হাজার ৫১২ জন পূর্ণবয়স্ক ব্যক্তির ওপর গবেষণা করেছেন এ গবেষক ।

তুলনা করে দেখা গেছে, যারা দিনে দুই ঘণ্টার কম টিভি দেখে তাদের চেয়ে যারা দিনে চার ঘণ্টা বা তার বেশি সময় টিভি দেখে তাদের ৪৮ শতাংশ মৃত্যুঝুঁকি বেশি। হৃদরোগ বা এ ধরনের রোগের জন্যও তারা ১২৫ শতাংশ ঝুঁকিতে থাকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ