মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

জীবাণুমুক্ত রাখতে কতদিন পর পর টুথব্রাশ বদলাতে বলছেন ডাক্তাররা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টুথব্রাশ এমন একটি জিনিস, যা প্রতি দিন ব্যবহার করতে হয়। টুথব্রাশেরও নির্দিষ্ট মেয়াদ আছে। তার পরে বদলাতে হয় এটি। দেখে বোঝা না গেলেও নির্দিষ্ট সময়ের পরে টুথব্রাশ নষ্ট হয়ে যায়। তাতে নানা ধরনের জীবাণু বাসা বাঁধে।

কত দিন অন্তর টুথব্রাশ বদলানো উচিত?

আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’-এর পরামর্শ, প্রতি তিন থেকে চার মাস অন্তর টুথব্রাশ বদলানো উচিত। যদিও এর মধ্যে আরও কয়েকটি বিষয় রয়েছে, যেগুলি মাথায় রাখতে হবে।

• টুথব্রাশের তন্তুগুলি বেঁকে যেতে শুরু করলেই, সেই টুথব্রাশ বাতিল করা উচিত। তা যদি তিন-চার মাসের আগেও হয়, তা হলেও পুরনো ব্রাশটি বাতিল করতেই হবে।

• আপনি কি কোনও সংক্রমণে ভুগেছেন? বা পরিবারের কেউ ভুগেছেন? তা হলে টুথব্রাশ বদলে নেওয়া উচিত। কারণ পুরনো টুথব্রাশে সংক্রমণকারী জীবাণুটি এখনও রয়ে গিয়েছে।

• অন্য কেউ ভুল করে আপনার টুথব্রাশ ব্যবহার করে ফেলেছেন? তা হলেও সঙ্গে সঙ্গে বদলাতে হবে পুরনো টুথব্রাশ।

• জ্বর থেকে সেরে ওঠার পরেও টুথব্রাশ বদলে ফেলা উচিত। এমনই বলছেন বিজ্ঞানীরা।

নিয়মমাফিক টুথব্রাশ না বদলালে নানা ধরনের সংক্রমণ হতে পারে। এমনই বলা হয়েছে ‘সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’-এর রিপোর্টে। তবে এটাও বলে হয়েছে, টুথব্রাশে যে ধরনের জীবাণু থাকে, সেগুলি মুখের ভিতর বা কণ্ঠনালীর সংক্রমণ যতটা ঘটায়, তার চেয়ে বেশি সমস্যা সৃষ্টি করে অন্ত্র বা শরীরের অন্যত্র। নিয়মমাফিক টুথব্রাশ না বদলালে তা পেটের সমস্যার আশঙ্কা বাড়ে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ