সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

চায়ে দুধ দেওয়ার মজার কারণ জানেন কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নাসিম ইমরান: চা অনেক মানুষের প্রিয় পানীয়, অনেক মানুষ চা ছাড়া জীবন কল্পনা করতে পারে না। চা স্বাস্থ্যের জন্যও অনেকটা উপকারী। তবে এটি পরিমিত পরিমাণে গ্রহণ করতে হবে, কারণ অতিরিক্ত চা পান করা ক্ষতিকর হতে পারে। কিন্তু স্বাস্থ্য উপকারিতা বা পরিমাণ যাই হোক, বলুন তো চায়ে দুধ মেশানো হয় কেনো?

আসলে চায়ে দুধ যোগ করার ইতিহাস এবং কারণ খুবই মজার। এবং হ্যাঁ, স্বাদের সাথে এ কারণটির তেমন কোনো সম্পর্ক ছিল না।

জানা যায় ব্রিটিশদের দ্বারাই উপমহাদেশে চা প্রবর্তিত হয়েছিল এবং তাদের কাছ থেকেই আমরা এই পানীয় তৈরির পদ্ধতি শিখেছি এবং গ্রহণ করেছি।

অষ্টাদশ শতকে ব্রিটিশরা কেটলিতে চা তৈরির সময় দুধ মেশাত। সেই সময় চা একটি অভিজাত পানীয় হিসাবে বিবেচিত হত এবং চীনামাটির কাপে চা পান করা হতো।

কিন্তু অনেকেরই চীনামাটির কাপ কেনার সামর্থ্য ছিল না। এবং চীনামাটির কাপের একটি সমস্যা ছিল এই কাপে গরম চা ঢালার পর তাপের কারণে সিরামিকে ফাটল দেখা দিতো। এ সমস্যার সমাধান হয়েছে দুধের মাধ্যমে। অর্থাৎ প্রথমে কাপে দুধ ঢেলে তারপর চা ঢেলে দেওয়া হয়। ঠাণ্ডা দুধ চাকে ঠান্ডা করে যাতে কাপটি ভেঙে না যায়। অন্যদিকে পানীয়ের তিক্ততা হ্রাস পায়, যার অর্থ একটি অতিরিক্ত সুবিধা।

তখনকার দিনে চা-পাতা এতটাই মূল্যবান ছিল যে অনেক পরিবারই সেগুলো বেশি পরিমাণে ব্যবহার করতে পারত না। তাই তারা বেশি দুধ এবং এক চিমটি পাতা দিয়ে চা পান করত, এবং এভাবেই দুধ-চা'র জন্ম হয় ।

শিক্ষার্থী: মাহাদুল ফিকরি ওয়াদদিরাসাতিল ইসলামিয়া, ঢাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ