বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

দেশে তাপমাত্রা কমার পূর্বাভাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের আভাস নেই। সেই সঙ্গে আগামী কয়েকদিন দেশে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (২৯ অক্টোবর) রাতে আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, সারাদেশে আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাতের আভাস নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলেও বাংলাদেশের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না। সেই সঙ্গে আগামী কয়েকদিনে তাপমাত্রা কমে আসতে পারে।

এদিকে, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। কোথাও বৃষ্টিপাতের আভাস নেই। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলংকার কাছাকাছি অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ