সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পত্রিকা পাঠ শিক্ষাজীবনের একাগ্রতা ধরে রাখতে কতটা প্রতিবন্ধক?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমি শিক্ষার্থীদের ইলমি বিষয়ে ব্যুৎপত্তি অর্জন করতে একাগ্রতা অন্যতম গুরুত্বপূর্ণ। শিক্ষাজীবনে একাগ্রতা ধরে রাখার ক্ষেত্রে যেসব বিষয়কে প্রতিবন্ধক হিসেবে মনে করা হয় পত্রিকা পাঠ সেসবের অন্তর্ভুক্ত হয় কিনা, এ বিষয়ে জানতে চেয়েছেন শিক্ষার্থী। মাসিক আল কাউসার-এর সৌজন্যে সেই প্রশ্ন ও উত্তরটি তুলে ধরা হলো আওয়া ইসলামের পাঠকদের জন্য।

প্রশ্ন:  ছাত্র জীবনে পত্রিকা পড়া কেমন? যদি ভাল না হয় তাহলে কেন?

উত্তর: 

একজন তালিবে ইলমকে সবধরনের ব্যস্ততা ও প্রতিবন্ধকতা থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে একাগ্রতার সাথে ইলম চর্চায় নিজেকে ওয়াকফ করে দিতে হয়। এছাড়া দ্বীনের সঠিক বুঝ ও ইলমের দৃঢ়তা অর্জনের আশা করা যায় না। ফরয, ওয়াজিব, সুন্নত, তেলাওয়াত এবং কিছু নাওয়াফেল ও আওরাদ আদায়ের পর দরস, মুতালাআ ও তামরীন এসব ইলমী কাজে সবসময় মশগুল থাকতে হয়। এছাড়া প্রয়োজনীয় ‘ইযাফী মুতালাআ’ও জারি রাখতে হয়।

এসব ইলমী কাজ যথাযথভাবে সম্পন্ন করার জন্য অনেক সময়ের প্রয়োজন। মনোযোগ ও আত্মনিবেদনের প্রয়োজন। এরপর আবার পত্র-পত্রিকা দেখার সুযোগ হবে কীভাবে? সংবাদপত্র দেখার অভ্যাস তো তার ইলমী নিমগ্নতা ও অভিনিবেশকে বিঘ্নিত করবে। অধিকন্তু সংবাদপত্র পাঠ তালিবে ইলমের প্রয়োজনের আওতায় আসে না। এসব কারণে ছাত্রজীবনে তালিবে ইলমকে প্রচলিত সংবাদপত্র দেখতে আকাবির সবসময় নিষেধ করেছেন।

এরপর কর্মজীবনে যখন কারও পত্র-পত্রিকা দেখার প্রয়োজন হবে তখন যথাযথ উসূল ও আদব রক্ষা করেই পত্রিকা দেখা উচিত। কারণ প্রচলিত সংবাদপত্র তো শরয়ী উসূল অনুসরণ করে ছাপা হয় না এবং এতে পরিবেশিত সবকিছু প্রয়োজনের আওতায় পড়ে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ