বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনেটলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর উদ্যোগে লিড
ব্যাংক পদ্ধতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর নেতৃত্বে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার গাজীপুরের স্থানীয় এক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

বিএফআইইউ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার একেএম নুরুন্নবী অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী, বিএফআইইউ’র জয়েন্ট ডাইরেক্টর মোহাম্মদ শফিকুল ইমদাদ, মোঃ আল আমিন রিয়াদ, ও মোহাম্মদ ইসমাইল প্রধান।

ইসলামী ব্যাংকের গাজিপুর সদর শাখা প্রধান হাসান মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিক্যামেলকো মুহাম্মদ গোলাম রাব্বানী। গাজীপুর জেলায়
কার্যরত সকল তফসিলী ব্যাংকের ৬৮ জন কর্মকর্তা দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ