সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

হাই রেজুলেশন ডিসপ্লের ট্যাব আনল নকিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাজারে নতুন ট্যাব আনল নকিয়া। এটি নকিয়া টি ২০ মডেলে বিক্রি হচ্ছে। এতে ২কে ডিসপ্লে রয়েছে। দাম ২০ টাকার টাকার কাছাকাছি।

নকিয়ার নতুন এই ট্যাবলেটে রয়েছে একটি অক্টা-কোর ইউনিসক টি৬১০ প্রসেসর। ট্যাবটি চলবে অ্যানড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে। ব্যাকআপের জন্য ডিভাইসটিতে রয়েছে অত্যন্ত শক্তিশালী ৮২০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। একবার চার্জ দিলেই ১৫ ঘণ্টার ওয়েব ব্রাউজিং অভিজ্ঞতা দিতে পারবে এই ট্যাবলেট। সেই সঙ্গেই আবার রয়েছে স্টিরিও স্পিকার্স এবং ডুয়াল মাইক্রোফোন।

এই ট্যাবলেট কিনলে গ্রাহকদের তিন মাসের সিকিওরিটি আপডেট এবং দুই বছরের ফ্রি অপারেটিং সিস্টেম আপগ্রেডেশন অফার করা হবে। ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম-এই দুই ভার্সনে ট্যাবটি পাওয়া যাচ্ছে। এই ট্যাবে সিম ব্যবহার করা যাবে। সিম ছাড়া আরেকটি ভার্সন ওয়াইফাইও পাওয়া যাচ্ছে।

ট্যাবটিতে ১০ ইঞ্চির ২কে ডিসপ্লে রয়েছে। এই ট্যাবলেটের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে এবং পিছনে থাকছে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। এছাড়াও, ফোনের রিয়ার প্যানেলে ক্যামেরার সঙ্গেই থাকছে এলইডি ফ্ল্যাশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ