বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

৭ অতিরিক্ত সচিবের দপ্তর রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাত অতিরিক্ত সচিবের দপ্তর রদবদল করেছে সরকার। সোমবার (১ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব জনেন্দ্র নাথ সরকারকে শিল্প মন্ত্রণালয়ে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. নবিরুল ইসলামকে স্বাস্থ্য সেবা বিভাগে বদলি করা হয়েছে।

আর বিসিএস প্রশাসন একাডেমির পরিচালক (অতিরিক্ত সচিব) মো. নজরুল ইসলামকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়ের সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহাবুদ্দিন খানকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে বদলি করা হয়েছে।

অন্যদিকে, অতিরিক্ত সচিব (রিয়াদে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার পদে দায়িত্ব পালন শেষে জনপ্রশাসন মন্ত্রণালয় সদ্য যোগদান করা) ফরিদ উদ্দিন আহমদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, আবাসন পরিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মমতাজ উদ্দিনকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে এবং পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব মো. আমজাদ হোসেনকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ