সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এ বছরও সরকারি ও বেসরকারি স্কুলে লটারিতে ভর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত বছরের মতো এ বছরও সরকারি ও বেসরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিটকের মাধ্যমে এই লটারি কার্যক্রম পরিচালনা করতে হবে।

আজ বুধবার সকালে ভর্তি নীতিমালা চূড়ান্তকরণ সম্পর্কিত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মহামারি করোনা সংক্রমণ এড়াতে সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সব ভর্তি লটারির মাধ্যমে আয়োজন করা হবে। এ ছাড়া এই বছরের ভর্তি নীতিমালায় বেশকিছু সংশোধন বা পরিবর্তন আনা হয়েছে। আগামী রোববার এই নীতিমালা জারি করা হতে পারে।

ভর্তি নীতিমালা চূড়ান্তকরণ সম্পর্কিত এই সভায় রাজধানীর সরকারি ও বেসরকারি তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ