সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম সেই শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারকারী সাখাওয়াত জাকারিয়ার ওপর হামলা হয়েছে। মঙ্গলবার দুপুরের পর ফার্মগেটে ফোকাস কোচিং সেন্টারে অবস্থানকালে আইকন প্লাস নামের অন্য একটি কোচিং সেন্টারের প্রতিনিধিদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরের পর জাকারিয়া ফোকাসের ফার্মগেট শাখায় অবস্থান করছিলেন। সেখানে ফোকাস কোচিং-এর পক্ষ থেকে জাকারিয়াকে তার সাফল্যের জন্য সম্বর্ধনা দেয়ার প্রস্তুতি চলছিল। এ সময় কয়েকজন লোক সেখানে ঢুকে জাকারিয়াকে বাইরে বের করার চেষ্টা করেন। তখন জাকারিয়া বাইরে যেতে না চাইলে কয়েকজন তার মাথায় চড়-থাপ্পড় মারতে থাকেন। কিছুক্ষণ ধস্তাধস্তির পর তারা (হামলাকারীরা) বাইরে চলে যান।

এদিকে জাকারিয়া নিজেই অভিযোগ করে বলেছেন, ‘আমার ওপর হামলাকারীরা একটি কোচিং সেন্টারের লোক।’ তবে তিনি সেই কোচিং সেন্টারের নাম বলেননি।

উল্লেখ্য, এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পথম হয়েছেন ঢাকার ডেমরার দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার শিক্ষার্থী জাকারিয়া। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৮০.৫। দাখিল ও আলিমের ফলসহ মোট প্রাপ্ত নম্বর ১০০.৫। জাকারিয়া পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের বাসিন্দা। ভর্তি পরীক্ষায় বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ