বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

‘জবাবদিহিতা নেই বলেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নির্বাচিত নয় বলেই সংসদ কিংবা জনগণের কাছে জবাবদিহিতা করতে হয় না। তাই যা ইচ্ছা তাই করছে সরকার। নিজেদের পকেট ভারি করার জন্য, ব্যবসা করার জন্য সব জিনিসের দাম বাড়িয়ে যাচ্ছে। জ্বালানি তেলের দামও বৃদ্ধি করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে শহরের কালীবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মোটর শ্রমিক সংগঠনের দেওয়া কর্মসূচির সমর্থন দেন মির্জা ফখরুল।

সরকারের আশ্রয়ে দলীয় নেতাদের ইঙ্গিত করে তিনি বলেন, জ্বালানি তেল, গ্যাস এসব কারা আমদানি করে। এতে সব ধরনের দ্রব্যমূল্য বেড়ে যাবে। সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এ সরকার বিবর্তনমূলক, দমনমূলক আচরণ করছে।

বিএনপি মনে করে এতে দেশের সামগ্রিক অর্থনীতিতে চাপ সৃষ্টি হবে। সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে যাবে বলে মন্তব্য করেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ