সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

তিউনিসিয়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রথম ব্রেইল কুরআন প্রকাশিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তিউনিসিয়ায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল বর্ণমালায় পবিত্র কুরআনের শেষ পারা প্রকাশিত হয়েছে।

তিউনিসিয়ার ধর্ম মন্ত্রণালয় সেদেশের অন্ধদের জন্য মহান আল্লাহর বাণী পাঠের সুবিধার্থে ব্রেইলে বর্ণমালায় পবিত্র কুরআনের ৩০তম পারা প্রকাশ করেছে।

৩ নভেম্বর মঙ্গলবার মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, তিউনিসিয়ায় প্রথমবারের মতো ব্রেইলে বর্ণমালায় পবিত্র কুরআন মুদ্রণ করা হয়েছে।

ব্রেইল বর্ণমালায় পবিত্র কুরআনের এই পাণ্ডুলিপিটি তিউনিসিয়ার দৃষ্টি প্রতিবন্ধী হাফেজদের দ্বারা পর্যবেক্ষণ করার পর সেদেশের সুপ্রিম ইসলামিক অ্যাসেম্বলির মুসাফ কমিটির অনুমতির মাধ্যমে প্রিন্ট করা হয়েছে।

তিউনিসিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রী প্রথম পর্যায়ে সারা দেশের কেন্দ্রীয় মসজিদে পবিত্র কুরআনের ৩০তম পারার এই পাণ্ডুলিপি বিতরণের জন্য নির্দেশ দিয়েছেন। এই মন্ত্রণালয় ব্রেইল বর্ণমালায় সম্পূর্ণ কুরআন প্রিন্ট করে সেদেশের মসজিদে এবং অন্ধদের মধ্যে বিতরণ করার পরিকল্পনা করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ