শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ধর্মঘটেও কেন ভর্তি পরীক্ষা? কারণ জানালেন ঢাবি ভিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে পরিবহন ধর্মঘটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে এসে ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। শুক্রবার সকাল ১০ টার ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১১টায়।

ধর্মঘটেও কেন পরীক্ষা নেয়া হয়েছে কারণ জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আক্তারুজ্জামান। তিনি বলেন, শিক্ষার্থীরা মনস্তাত্ত্বিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছিল। পরীক্ষা না নিলে আরেক ভোগান্তি তৈরি হতো।

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজে বাণিজ্য ইউনিটের ভর্তি অনুষ্ঠিত হয়েছে৷ অনুষদটির ৫ হাজার ৩ শত আসনের বিপরীতে মোট ২৩ হাজার ৭০০ জন শিক্ষার্থী আবেদন করেছিল।

এদিকে পরিবহন ধর্মঘট চলায় দেশের বিভিন্ন স্থান থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা বিপাকে পরেছে। বাস না পেয়ে হেঁটে কিংবা রিকশায় ৪ থেকে ৫ গুন বেশি ভাড়া দিয়ে কেন্দ্রে পৌঁছাতে হয়েছে তাদের।

মেজবাউল হোসেন নামে এক পরীক্ষার্থী বলেন, ‘গাড়ি না থাকায় রিকশায় আসতে হয়েছে। ফলে বিভিন্ন মোড়ে যানজটে পড়ে ১৫ মিনিট দেরিতে কেন্দ্রে প্রবেশ করেছি। আমার হলেও অনেক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।’

জিন্নুরাইন নামে আরেক পরীক্ষার্থী বলেন, ‘গাইবান্ধা থেকে পরীক্ষা দিতে ঢাকায় এসেছি। ধর্মঘটের আগেই রওনা হওয়ায় সকালে ঢাকায় এসে পৌঁছাই। কিন্তু এখন বাড়িতে কীভাবে যাব তা জানি না।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আক্তারুজ্জামান বলেন, পরীক্ষা বন্ধ রাখলে আরেকটি ভোগান্তি শুরু হতো। কারণ শিক্ষার্থীরা মনস্তাত্ত্বিকভাবে পরীক্ষার জন্য প্রস্তুত হয়েছিল। এই প্রস্তুতি একটা জাতিকে ওপরের দিকে নেয়। এমন প্রতিকূলতা বাধা-বিপত্তি অতিক্রম করে সামনের দিকে যেতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ