শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ।। ১৩ ভাদ্র ১৪৩৩ ।। ১৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাড়ি নবীর সুন্নত, কটাক্ষ করার এখতিয়ার কারও নেই: সংসদে মনিরুল হক চৌধুরী নেতানিয়াহুকে ‘জাহান্নামে পাঠানোর’ হুঁশিয়ারি ইরানের মেজর জেনারেলের ২৮ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তানযীমুল আইম্মাহ ওয়াল উলামার উদ্যোগে দুই পর্বে সিরাত প্রতিযোগিতা নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৪৬৯, এখনও নিখোঁজ ১৪৬৮ আমিরে মজলিসের তত্ত্বাবধানে ৫০ হুইলচেয়ার ও ৫০ ভ্যান বিতরণ কুমিল্লায় খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ সিরাজগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা লখনৌয়ে ১২ দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) অধিবেশনের সমাপ্তি কিশোরগঞ্জের জামিআ আবু বকরে ভাষা-সাহিত্যের বিশেষ কোর্স শুরু 

যে কাজটি না করলে বন্ধ হবে জিমেইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য অতিরিক্ত স্তর যোগ করতে আগামী ৯ নভেম্বরের মধ্যে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (দ্বি-পদক্ষেপ যাচাইকরণ) প্রক্রিয়া বাধ্যতামূলক করেছে গুগল।

তাই ৯ নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের।

চলতি বছরের মে মাসে এ বিষয়ে জানিয়েছিল গুগল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এই সাইবার সুরক্ষা নীতিতে কোনো ব্যবহারকারী লগ ইনের সময়ে কড়া যাচাই করা হয়। শুধু আইডি আর পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্টে যে কেউ প্রবেশ করতে পারবেন না। নির্দিষ্ট ব্যবহারকারীই লগ ইন করছেন কি না, তা যাচাই করতে দিতে হবে আরও কোনো প্রমাণ।

সাধারণত ব্যবহারকারীর রেজিস্টার্ড ফোন নম্বরে ওটিপি পাঠানো হয় লগ ইনের সময়ে। সেই ওটিপি দিলে তবেই লগ ইন সম্পূর্ণ হবে। ফলে হ্যাকাররা ব্যবহারকারীর ইউজার আইডি ও পাসওয়ার্ড পেলেও কোনো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ