বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

দিনাজপুরে বাড়ছে শীতজনিত রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: উত্তরের জেলা দিনাজপুরে বাড়ছে শীতের প্রকোপ। বাড়ছে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও। এদের মধ্যে শিশুই বেশি। শিশুদের যত্নে আরও সচেতন হবার পরামর্শ চিকিৎসকদের।

শীতের শুরুতেই ডায়রিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। শিশু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালেও নেই সিট খালি। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ অবস্থায় শিশুদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। বেশ কয়েকজনই জানিয়েছেন, তাদের বাচ্চার নিউমোনিয়া হয়েছে।

তবে আতঙ্কিত না হয়ে শিশু ও বয়স্কদের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অরবিন্দ শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনীন্দ্র নাথ রায় বলেন, বাচ্চার গায়ে যেন শীত না লাগে, সে ব্যাপারে বাবা-মাকে পরামর্শ দিচ্ছি। অল্প সর্দি কাশি হলেই চিকিৎসকের পরামর্শ নিন। না হয়, অতিরিক্ত বেশি হলে তাদের রোগটা মারাত্মক আকার ধারণ করে।

এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, জেনারেল হাসপাতাল এবং অরবিন্দ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে ২১৫ জন শিশু।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ