সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

‘গণমানুষের কবি ছিলেন ফররুখ আহমেদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দৈনিক নয়া দিগন্ত সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আলমগীর মহিউদ্দিন বলেন, বাংলাদেশের মুসলমানদের মধ্যে সাড়া জাগিয়েছেন যে দুইজন কবি তাদের মধ্যে কবি ফররুখ আহমদ অন্যতম। ফররুখ জাতিসত্ত্বা ও গণমানুষের কবি ছিলেন। বাংলাদেশের কবি, গণমানুষের কবি ফররুখ আহমদ। তার কবিতায় বাংলাভাষা ও বাংলাদেশের মানুষের জীবনচিত্র অসাধারণভাবে ফুটে উঠেছে। তার কবিতায় তিনি তুলে এনেছেন বাংলার শেকড় ও সংস্কৃতি।

শুক্রবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মানিক মিয়া মিলনায়তনে জাতীয় শিশু-কিশোর সংগঠক 'আবাবলী' ১৭তম কবি ফররুখ সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, কাজী নজরুল ইসলাম, ইসমাইল হোসেন সিরাজী, কবি ফররুখ আহমদকে আমরা ইতিহাস থেকে বাদ দেবার চেষ্টা করছি। যা অন্যায়। ফররুখ আহমদ যদি স্বাধীনতার পর নিজের আদর্শ বিসর্জন দিতেন তাহলে তার কোনো সমস্য হতো না। কিন্তু তিনি তা না করায় তাকে বিভিন্নভাবে অপমানিত করা হয়েছে।

তিনি আরো বলেন, আরব্য উপন্যাসের দুঃসাহসী সার্থক নাবিক সিন্দাবাদ কঠিন বিপদসঙ্কুল মুহূর্তে জাহাজের হাল ধরে যেমনি জাহাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে নিরাপদে সমুদ্রবন্দরে নোঙর করাতে সক্ষম হয়েছিলেন, তেমনি অসহায়তা-অলসতা ও পশ্চাদপদতার অন্ধকার ঘূর্ণাবর্তে নিপতিত মানবতা রক্ষার্থে আমাদের সাহিত্য ভূবনের এক দুঃসাহসী ও মানবতাবাদি কবি হলেন ফররুখ আহমদ।

সংগঠনের উপদেষ্টা এডভোকেট এ কে এম বদরুদ্দোজা'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট গবেষক ড. আবদুল হান্নান, মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব ও আবাবীল সিনিয়র সহ-সভাপতি এম. গোলাম মোস্তফা ভুইয়া, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী পরিচালক আকবর মোহাম্মদ, অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক মনির হোসাইন, সহ সভাপতি কাউসার আলী, কবিতা পাঠ করে মো. মঞ্জুর হোসেন ঈসা, কবি আবদুস সালাম চৌধুরী।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ