সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

যাত্রাবাড়ীর কাজলায় শুরু হচ্ছে মাসব্যাপী নূরানী মুআল্লিম প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ীতে অনুষ্ঠিত হচ্ছে নূরানী মুআল্লিম প্রশিক্ষণ সেন্টারের অধীনে একমাস ব্যাপী নূরানী মুআল্লিম প্রশিক্ষণ কোর্স। আগামী ২৬ নভেম্বর (শুক্রবার) থেকে প্রশিক্ষণ কোর্সটি শুরু হবে।

যাত্রাবাড়ী কাজলা ব্রীজ ডেমরা রোডে অবস্থিত মজুমদার কমপ্লেক্সে জামিআ ইসলামিয়া ঢাকার ব্যবস্থাপনায় নূরানী মুআল্লিম প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে যা থাকবে: আরবীর পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে প্রাথমিক প্রশিক্ষণ দেয়া হবে। কিরাআত মাশক করানো হবে। অভিজ্ঞ কাতেব দ্বারা আরবী, বাংলা ও ইংরেজি হাতের লেখা শিখানো হবে। উন্নতমানের তরীকায়ে তালীম প্রশিক্ষণ ও প্রাক্টিকেল অনুশীলন করানো হবে। আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তোলার জন্য বহুমুখী প্রশিক্ষণ ও শীট দেয়া হবে। প্রশিক্ষণ শেষে সনদ প্রদান এবং খেদমতের ব্যবস্থা করা হবে।

কোর্সের ভর্তির জন্য এককপি ছবি, এনআইডি কার্ড ও বিছানাপত্র সাথে নিয়ে আসতে হবে। খাবারসহ কোর্সের ভর্তি ফি ৪১০০ টাকা। ভর্তির জন্য যোগাযোগ- ০১৭৭৮-৮৮৪৭০৩, ভর্তির জন্য টাকা পাঠাতে- ০১৭৭৬-২৭২৫২৭ (মাদরাসার বিকাশ, রকেট, নগদ)।

ভর্তির জন্য আজই যোগাযোগ করুন। কোটা পূরণের পর ভর্তির সুযোগ নেই।

যাতাযাত: যাত্রাবাড়ী মোড় থেকে ডেমরা রোডে বেফাক অফিসে যেতে একটু আগে কাজলা ব্রীজ সংলগ্ন।

জামিআ ইসলামিয়া ঢাকার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও রেক্টর মুফতী মুঈনুল ইসলাম আওয়ার ইসলামকে জানিয়েছেন, কুরআনের খেদমতকে আরও ব্যাপক ও সুন্দর করার জন্য আমাদের এই আয়োজন। কোমলতার সাথে শিশুদের শিক্ষা কিভাবে দিতে হয়, তা শিখানো হবে। আমাদের এই আয়োজন সবার ভালো লাগবে।

তিনি আরও বলেন, যারা কুরআনের খেদমত করতে ইচ্ছুক তাদের অবশ্যই উচিত একমাসের কোর্সটি করা। সুন্দর শিক্ষাদানের জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। আপনাদের প্রশিক্ষণের জন্য এই কোর্সটি সহায়ক হবে। ইনশাআল্লাহ।

-এএ