সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

পত্রিকার বিনোদনপাতায় অশালীন ছবি, সতর্কতা কাম্য!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.আর.এ. খান,: সাংস্কৃতিক অঙ্গনের খোঁজ খবর রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম দৈনিক পত্রিকার বিনোদন পাতা। এর মাধ্যমে প্রিয়নায়ক- নায়িকা বা তারকাদের মুক্তি পাওয়া নতুন সিনেমা বা নাটক, তাদের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে জানা যায়। শুধু তাই নয় বিভিন্ন বিষয়ে প্রিয়তারকাদের অভিব্যক্তি ও তাদের ব্যক্তিজীবন সম্পর্কেও সঠিক তথ্য পাওয়া যায় বিনোদন পাতার মাধ্যমে। তাই পত্রিকার বিনোদন পাতার প্রতি তারকা ভক্তদের আগ্রহ ও আকর্ষণ অনেক বেশি।প্রতিদিন অগণিত তারকাভক্ত ও দর্শক পত্রিকার বিনোদন পাতায় চোখ বুলিয়ে থাকে।

বর্তমানে কতিপয় পত্রিকা পাঠকের আগ্রহকে পুঁজি করে দেশে সাংস্কৃতিক অবক্ষয় ঘটাচ্ছে। তারা বিদেশি নায়িকা ও নারীতারকাদের অশালীন ও অর্ধনগ্ন ছবি দিয়ে বিনোদনপাতা ভরে রাখছে।বিভিন্ন আঙ্গিকে তাদের স্পর্শকাতর অঙ্গগুলো তুলে ধরা হচ্ছে।তাছাড়া দেশি নায়ক-নায়িকা বা অভিনেতার নিয়ে তেমন জোড়ালো সংবাদ পরিবেশন করা হচ্ছে না।বিদেশি তারকাদের অশালীন ও অর্ধনগ্ন ছবি দিয়ে যুবসমাজের রূচি বিকৃত করা হচ্ছে।তাদেরকে পাশ্চাত্যের বিকৃতচিন্তা-চেতনার মধ্যে নিমজ্জিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে।কু-বাসনা জাগ্রত করে যুবসমাজকে ধর্ষণের মত অপকর্মের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

বর্তমান পরিস্থিতি ভয়াবহ অবস্থায় দাঁড়িয়েছে। সাংস্কৃতিক মনমানসিকতা সম্পন্ন অনেক পাঠক পরিবারের অন্য সদস্যদের সামনে কথিত দৈনিক পত্রিকার বিনোদন পাতায় চোখ বুলাতে লজ্জাবোধ করে।তাদের মধ্যে অপরাধবোধ কাজ করে।পাঠরত অবস্থায় কেউ চলে আসলে দ্রুত অন্য পাতায় চলে যেতে হয়।প্রশ্ন জাগে মনে, কথিত বিনোদনপাতার সম্পাদকেরা কি নিজের সন্তানের সামনে বিনোদনপাতার এমন অশালীন ছবিতে চোখ বুলাতে সাচ্ছন্দ্যবোধ করবে?জানি না সচেতন মহলের কবে বোধোদয় হবে!এ বিষয়ে নির্বাহী সম্পাদক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্ট কামনা করছি।

বংশাল, ঢাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ