সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

হাফেযে কুরআনদের প্রতি দরদমাখা কিছু উপদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল্লামা আশরাফ আলী নিজামপুরী: পবিত্র কুরআনুল কারীম নিঃসন্দেহে সমগ্র বিশ্ব জাহানের জন্য এক অনন্য জীবনসূত্র। কুরআনুল কারীমের তিলাওয়াত, দাওয়াত ও হেদায়াত বিশ্বমানবতার জন্য এক অতুলনীয় আবে-হায়াত। সারা পৃথিবীর সাধারণ মানুষ যারা আজও মহাগ্রন্থ আল-কুরআনের বাণী ও আল-কুরআনের শিক্ষার সঙ্গে অপরিচিত‌, এমনকি অমুসলিমদের কাছেও কুরআনের মূল তা'লীম ও শিক্ষা পৌঁছে দেয়ার দায়িত্ব
বিশেষ করে 'ওয়ারাছাতুল আম্বিয়া'-উম্মতের উলামায়ে কেরামর উপর অর্পিত হয়ে আছে দীর্ঘ চৌদ্দশ বছর ধরে।

আমার প্রিয় হাফেয ভাইয়েরা! ত্রিশ পারা কুরআন তোমাদের সিনা মুবারকে তোমরা ধারণ করে আছ। পৃথিবীর সবচেয়ে মূল্যবান কিতাব এই কুরআন। এই মহামূল্যবান কুরআন হিফয করার কারণে তুমি যে কত মূল্যবান সম্পদে পরিণত হয়েছ, তা কি এক বারও ভেবে দেখেছ?! তুমি যদি তোমার মূল্য অনুধাবন করতে না পার? তো তোমার ব্যাপারে কবি বলেছেন- যে নিজের মূল্য নিজেই বুঝে না, তার চাইতে বড় বোকা পৃথিবীতে আর কেউ নেই।

আমার প্রিয় হাফেয ভাইয়েরা! তোমরা নিজের মূল্য অনুধাবন করে পথচলার চেষ্টা করবে এবং সিদ্ধান্ত নিবে আমাকে হাফেয হওয়ার সাথে সাথে বড় মাপের আলেমও হতে হবে। সুতরাং, কোনো অবস্থায় সময়ের অপচয় করবে না! সময় খুবই মূল্যবান সম্পদ। পৃথিবীর মার্কেটে সব বস্তু পাওয়া যায়, সময়ের কোন মার্কেট নেই, সময় ক্রয়-বিক্রয় হয় না।

মতেআমার প্রিয় হাফেয ভাইয়েরা! তোমাদের সময় আরো মূল্যবান, সময়কে সময় দিতে হবে। সময় তাদের জন্য অপেক্ষা করে, যারা সময়ের সদ্ব্যবহার করে।و كن مستفيدًا كلّ يوم زيادةً * من العلم و اسبح في بحور الفوائد -সেদিন কে যেন আমাকে বললেন- মেকআপ করে কুরআন তিলাওয়াতের কথা।

আমার বিশ্বাস হয়নি, একজন পুরুষ আবার একজন হাফেযে কুরআন সে আবার মেকআপ করবে কেন?! সৌন্দর্য বা স্বাস্থ্য সুখের মূল নয়; আখলাক ও চরিত্রই সুখের মূল, এই সৌন্দর্য বয়স ভারী হওয়ার পর আর থাকবে না-

حسن صورت چند روزاں حسن سیرت مستقل،*
اُس سے خوش ہوتاہے آنکھیں اِس سے خوش
ہوتاہے دل،

বর্তমান সমাজে অনেক হাফেযে কুরআন শুধু হাফেয সাহেব হয়েই ক্ষ্যন্ত হয়ে যায়, আলেম হয় না! এর কারণ কী? তা কি কোনো দিন চিন্তা করেছ?!। শুধু হাফেয হওয়ার পর আলেম না হয়ে দ্বীনের কোনো প্লাটফর্মে খেদমত করা যায়?! হাফেয হওয়ার পর অনেকেই আলেম হয় না কেন?

এ প্রশ্নের উত্তরে পরে আসছি। প্রথমে আল্লাহর নবীর দু'টি হাদীছ শুনি- হযরত আবু হুরাইরাহ রাযিআল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত নবী করীম সা.ইরশাদ করেন- তোমরা ‘জুব্বুল হুযুনâ