বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সপ্তাহে ৫ ঘণ্টা শরীর চর্চা ক্যান্সারের ঝুঁকি কমায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শরীর চর্চায় স্বাস্থ্য ঠিক থাকার পাশাপাশি ক্যান্সারের ঝুঁকি কমে। এর জন্য বেশি কিছু নয়, সপ্তাহে মাত্র পাঁচ ঘণ্টা সময় ব্যয় করতে হবে। তা না হলে ঘটতে পারে মারাত্মক পরিণতি। এই মরণব্যাধি ও শরীর চর্চার মধ্যে কী ধরনের সম্পর্ক থাকতে পারে- তা নিয়ে গবেষণায় এই তথ্য পাওয়া গেছে।

এই গবেষণা করা হয়েছে আমেরিকান ক্যান্সার সোসাইটির ডিপার্টমেন্ট অব সার্ভিলেন্স অ্যান্ড হেলথ ইকুইটি সায়েন্সের অধীনে। এতে নেতৃত্ব দিয়েছেন সংস্থাটির বিশেষজ্ঞ আদেয়ার মিনিহান। এক্ষেত্রে ভৌগোলিকভাবে অনেক পার্থক্য থাকা যুক্তরাষ্ট্রের দুটি অঞ্চলের ক্যান্সার রোগীদের তথ্য বিশ্লেষণ করা হয়েছে।

২০১২ থেকে ২০১৬ সালের ক্যান্সার রোগীদের তথ্য বিশ্নেষণ করে সবচেয়ে বেশি ক্যান্সার রোগী শনাক্ত হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য মিসিসিপি, কেন্টাকি, টেনেসি, লুইজিয়ানা ও পশ্চিম ভার্জিনিয়ায়।

অন্যদিকে কম রোগী পাওয়া গেছে উত্তরের পার্বত্য অঞ্চল ওয়াইয়োমিং, ওয়াশিংটন, উইসকনসিন, ইউটা ও মনটেনা রাজ্যে। এর প্রধান কারণও শারীরিক পরিশ্রম। কেন্টাকির অধিবাসীদের মধ্যে বার্ষিক ক্যান্সার শনাক্তের হার ৩ দশমিক ৭ শতাংশ হলেও পার্বত্য অঞ্চল ইউটার হার ২ দশমিক ৩ শতাংশ।

দেশটির উত্তরাঞ্চলের মানুষ পরিশ্রম বেশি করে। তাই ক্যান্সারের ঝুঁকি কমাতে শরীর চর্চা ও বেশি পরিশ্রম করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। সূত্র: সায়েন্স টাইমস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ