মুহাম্মদ শামসুল ইসলাম সাদিক।। আত্মহত্যা ব্যক্তি সংশ্লিষ্ট ঘনিষ্ঠজন, পরিবার ও সমাজে এক ভয়াবহ বিপর্যয় বয়ে আনে। ইসলামি শরিয়তের বিধানমতে, আত্মহত্যা মহাপাপ বা কবিরা গুনাহ। কবিরা গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না; আর আত্মহত্যাকারীর তা করার কোনো সুযোগই থাকে না। সুতরাং এই মহাপাতকী চির-দোজখি হয়।
পৃথিবীর প্রতিটি দেশেই মৃত্যুর প্রথম দশটি কারণের মধ্যে এবং পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সিদের প্রথম তিনটি কারণের মধ্যে একটি হলো আত্মহত্যা। বাংলাদেশে আত্মহত্যার জাতীয় কোনো পরিসংখ্যান নেই। স্থানীয় গবেষণায় দেখা গেছে, এ হার প্রতি লাখে ১০ জন, যা উন্নত দেশের কাছাকাছি। প্রতিটি আত্মহত্যা ঘটানোর আগে গড়ে ২৫ বার আত্মহত্যার প্রচেষ্টা লক্ষ করা যায়। এ জন্য আত্মহত্যার প্রচেষ্টাকে কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আর অগণিত জীবনহানি প্রতিরোধে প্রয়োজন সচেতনতা, দ্রুত ও সময়মতো আত্মহত্যার প্রবণতা নির্ণয় ও তার প্রতিকার, চিকিৎসা ইত্যাদি।
আত্মহত্যার জরিপে বিশ্বে দশম বাংলাদেশ। প্রতি বছর কিছু স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরীক্ষায় আশানুরূপ ফল না পেয়ে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করছে। তার খবরও আমরা পাই প্রতিনিয়ত। তবে প্রশ্ন হতে পারে মানুষ কেন আত্মহত্যার পথ বেছে নেয়? বিভিন্ন মানসিক কষ্ট ও হতাশার কারণেই মানুষ আত্মহননের পথ বেছে নেয়। সমকালীন গবেষকদের মতে, স্বামী-স্ত্রীর ঝগড়া, মা-বাবা ও অভিভাবকদের শাসন, পরকীয়া প্রেম-ভালোবাসা, কাঙ্ক্ষিত সফলতা না পাওয়া, অভাব-অনটন, ভয়-ভীতি, অসুস্থতা, অপ্রাপ্তি, অসহ্য মানসিক চাপ, যৌতুক, মানসিক সমস্যা, যৌন হয়রানি, চাকরি নিয়ে অনিশ্চয়তা, হতাশা ইত্যাদি হচ্ছে আত্মহত্যার কারণ। তার ওপর মানুষ যখন শেষ আশ্রয়স্থল ঘনিষ্ঠজন ও পরিবারের কাছ থেকে প্রত্যাখ্যাত হন, তখন ওই ব্যক্তি আত্মহত্যা ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। কিন্তু মানুষ নিজে সে তার নিজের স্রষ্টা নয় এবং মালিকও নয়। মানুষ জীবন ও মৃত্যুর মালিকও নয়। দুনিয়াতে আসা ও যাওয়া তার ইচ্ছাধীন নয়। তাই সে নিজের প্রাণ সংহার যেমন করতে পারে না, তেমনি সে তার দেহেরও মালিক নয়, তাই সে তার নিজ দেহের অঙ্গচ্ছেদ বা অঙ্গহানিও করতে পারে না।
মানসিক স্বাস্থ্য সমস্যা ছাড়াও আত্মহত্যা ও আত্মহত্যার প্রবণতার সঙ্গে ব্যক্তিত্বের সমস্যা অনেকাংশে দায়ী। 'মানুষের মধ্যে অবচেতনে থাকে মৃত্যু প্রবৃত্তি। পরিবেশ পরিস্থিতির প্রভাবে এই মৃত্যু প্রবৃত্তি মাথাচাড়া দিয়ে ওঠে আর মরিবার সাধ হয় তার। আত্মহত্যাকারীদের ৯০ শতাংশেরই কোনো না কোনো ধরনের মানসিক রোগের সমস্যা ছিল। এর মধ্যে ডিপ্র