বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

টাঙ্গাইলের সখিপুরে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। টাঙ্গাইলের সখিপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ৩৮২তম শাখা ৩০ নভেম্বর, মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, সখিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল ও সখিপুর পৌরসভা মেয়র মুক্তিযোদ্ধা মোঃ আবু হানিফ আজাদ।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ময়মনসিংহ জোনপ্রধান বসির আহাম্মদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সখিপুর শাখাপ্রধান মুহাম্মদ রফিকুল ইসলাম।

গ্রাহক শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষাবিদ রফিক-ই-রাসেল, মোঃ রেনুবর রহমান, মুসলিমা খাতুন, ব্যবসায়ী কৃষ্ণ কর্মকার ও সখিপুর বাজার বণিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ খলিলুর রহমান। ব্যাংকের নির্বাহী-কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শাখার সিআরএম বুথ উদ্বোধন করা হয়।

মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির ভাষণে বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের সর্ববৃহৎ এবং বিশ্বসেরা এক হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসেবে টানা ১০ বছর অবস্থান ধরে রেখেছে।

১ কোটি ৬০ লক্ষ গ্রাহকের এই ব্যাংকের আমানত ১ লক্ষ ৩৫ হাজার কোটি টাকার বেশি। বর্তমানে এই ব্যাংক ৩৮২টি শাখা, ২০৫টি উপশাখা, ২৬৬৫টি এজেন্ট আউটলেট এবং ২০০০-এর অধিক এটিএম ও সিআরএম মেশিনের মাধ্যমে গ্রাহকদের আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ সেবা প্রদান করছে ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংকের অত্যাধুনিক প্রযুক্তিমান সম্পন্ন ব্যাংকিং সল্যুশন সেলফিন অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং ও বিকল্প ব্যাংকিং সেবা গ্রহণ করে নিজেদের উন্নয়নের পাশাপাশি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে অংশ নিতে সকলকে আহবান জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ