শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

শীতকালে কম পানি খেলে যেসব সমস্যা হতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতকাল কড়া নাড়ছে দোরগোড়ায়। জাঁকিয়ে শীত না পড়লেও বাতাসে বেশ শীত শীত ভাব। এই ঠান্ডা আবহাওয়ায় অনেকেই তাই পানি পান করতে ভুলে যান। বছরের অন্যান্য সময়ের তুলনায় শীতকালে তৃষ্ণার অনুভূতি কম থাকে। ফলে সারাদিনে পানি খাওয়ার পরিমাণও অনেক কমে যায়। এইভাবে শরীরে পর্যাপ্ত পানির অভাব ঘটে। পর্যাপ্ত পরিমাণে পানির অভাবে নানা শারীরিক সমস্যাও দেখা দেয়।

হালের সমীক্ষা বলছে, শীতকালে শরীরে তরল পদার্থ (বডি ফ্লুইড) হ্রাস পায়। তাই এই সময় আরো বেশি করে পানি খাওয়া উচিত। শুধু তাই নয়, একটি গবেষণায় বলা হয়েছে, ঠান্ডার সময় চা, কফি জাতীয় পানীয় বেশি পান না করাই ভালো। এগুলি শরীরে পানির অভাবকে আরো প্রকট করে তোলে। তা ছাড়া শীতকালে পানি খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত উপকারী।

শীতকালে পানি খাওয়ার সুবিধাগুলো কী কী?

১) শ্বাসকষ্ট, মানসিক চাপ, শারীরিক পরিশ্রম প্রভৃতি কারণে শীতকালে শরীর থেকে তরল পদার্থের হ্রাস ঘটে। শীতকালে পর্যাপ্ত পরিমাণে পানি পান করলে শরীরের তাপমাত্রা বজায় থাকে।

২) শীতকালে অধিকাংশের মধ্যেই আলস্য দেখা দেয়। কাজের উদ্যম কমে যায় অনেকটা। পানি শরীরের ইলোক্ট্রোলাইটের অভাব পূরণ করে সতেজ ও তরতাজা করে তোলে।

৩) শীতকালে ত্বক অল্পেতেই শুষ্ক হয়ে পড়ে। ত্বককে শুষ্কতার হাত থেকে মুক্তি দিতে অধিক পরিমাণে পানি পান করা প্রয়োজন।

৪) ভিটামিন ডি-এর অভাবে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন মানুষ। শীতকালে ভিটামিন ডি-র ঘাটতি বাড়ে। ফলে শীতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে রক্ষা পেতে প্রভূত সাহায্য করে পানি।

৫) শীতকালে শ্বাসকষ্টের প্রকোপ খুব বাড়ে। পানি শ্বাসকষ্ট এবং শ্বাসযন্ত্রে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। রক্ত সঞ্চালনেও সাহায্য করে পানি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ