সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বিবাহ: প্রয়োজনীয়তা এবং প্রতিবন্ধকতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমীন আজহার ।। প্রয়োজনীয়তা এবং আবশ্যকীয়তা: মানুষ সামাজিক জীব। প্রাকৃতিক প্রাণী। প্রাকৃতিক প্রয়োজন এবং সামাজিক মূল্যবোধের দায়িত্ব থেকেই নারীর প্রতি পুরুষের এবং পুরুষের প্রতি নারীর আকর্ষণ বয়সের সাথে সাথে আনুপাতিক হারে বাড়তে থাকে।আল্লাহ বলেছেন- আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।( সূরা:নাবা: আয়াত নং ০৮)

একজন নারী কিংবা পুরুষের শারীরিক সুস্থতা এবং মানসিক বিকাশের জন্য বিপরীত লিঙ্গের প্রতি তার আকর্ষণের আবেদন সভ্যতার পরিচ্ছদতুল্য। আল্লাহ বলেছেন- তারা নারীরা তোমাদের পুরুষদের জন্য পোশাক এবং তোমরা পুরুষরা নারীদের পরিচ্ছদ স্বরূপ। (সূরা বাকারা: আয়াত নং ১৮৭)

সমাজের স্বাস্থ্য সুরক্ষায় এবং পুরুষ সমাজের চারিত্রিক ভারসাম্য রক্ষায় একজন নারীর বিকল্প কেউ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- দুনিয়ার সর্বোৎকৃষ্ট সম্পদ হলো একজন নেককার স্ত্রী। (মুসলিম শরীফ: হাদীস নং ১৪৬৭)

কুরআনে এরশাদ হয়েছে- 'তিনি তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন যেন তোমরা তাদের মাধ্যমে প্রশান্তি লাভ করতে পার এবং তিনি তোমাদের মাঝে সৃষ্টি করে দিয়েছেন মিল-মহব্বত-ভালোবাসা এবং সম্প্রীতি!'(সূরা: রুম: আয়াত নং ২১) সুতরাং একজন পুরুষের জীবনে নারী;স্ত্রীদের অবদান অনস্বীকার্য।

উপরন্তু- কোন নারী কিংবা পুরুষের যদি বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণের পরিবর্তে বিকর্ষণ তৈরি হয় তাহলে মেডিক্যাল সায়েন্স অনুযায়ী তার আশু চিকিৎসা প্রয়োজন।

ইসলাম এটাকে ঘৃণিত কাজ হিসাবে দেখে। এবং এ বিষয়ে কঠোর হুঁশিয়ারিও এসেছে।হাদিসে ইরশাদ হয়েছে- রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- ‘বিয়ে আমার সুন্নত। অতএব যে ব্যক্তি আমার সুন্নত ও নীতি অনুযায়ী কাজ করবে না সে আমার দলভুক্ত নয়।’ (সুনানে ইবনে মাজাহ: হাদীস নং ১৮৫১)

পৃথিবীর ভারসাম্য টিকিয়ে রাখার অন্যতম এক উপাদান বিয়ে। চারিত্রিক নিষ্কলুষতা টিকিয়ে রাখার উপায়ও এই বিয়ে। হাদিসের ভাষায়, বিয়েতে রয়েছে নানামুখী বরকত। এটি লজ্জাস্থান ও দৃষ্টি হেফাজতের সর্বোত্তম পন্থা।(সহীহ বুখারী: হাদীস নং ৫০৬৬, সহীহ মুসলিম: হাদীস নং ১৪০০)

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- 'যে ব্যক্তি বিবাহ করলো সে তার অর্ধেক দীন পূর্ণ করলো আর বাকী অর্ধেক দীনের ক্ষেত্রে যেন আল্লাহকে ভয় করে।'(বায়হাকী এবং তাবরানী শরীফ)

মোটকথা- ধর্মীয় আদেশ পালন মানসিক ভারসাম্য রক্ষা এবং মনস্তাত্ত্বিক রাজনৈতিক সামাজিক ও দার্শনিক অপূর্ণতা পà