সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

করোনায় ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৭৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৬ জন। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ২৭৭ জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের হার কমেছে দশমিক ১ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৪৫ শতাংশ, আজ কমে হয়েছে ১ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় ২০ হাজার ৫৪৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২৭৭ জন। গতকাল ২০ হাজার ১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২৯১ জন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ১০ লাখ ৪১ হাজার ৪০৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৮ হাজার ২৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৬ জনে। গতকালের চেয়ে আজ ১ জন বেশি মারা গেছে। গতকাল ৫ জন মারা গিয়েছিল। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৫৯১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২১২ জন। শনাক্তের হার ১ দশমিক ৫৫ শতাংশ। গতকালও ১ দশমিক ৫৫ শতাংশ শনাক্ত হয়েছিল। এই জেলায় গত ২৪ ঘন্টায় ২ জন মারা গেছে। গতকাল মারা গেছে ৪ জন।

আজ ঢাকা বিভাগে ৩ জন, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট বিভাগে ১ জন করে মারা গেছেন। তবে, খুলনা, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৯৬ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৩ হাজার ২০৪ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ