সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু ১১ ডিসেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলতি মাসের ১১ তারিখ থেকে চার দিনব্যাপী “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন” শুরু হচ্ছে। ৬ থেকে ১১ মাস বয়সী ৫৫ হাজার ৪৯ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন ক্যাপসুল (১০০০০০ আইইউ) ও ১২ থেকে ৫৯ মাস বয়সী তিন লাখ ১৮ হাজার ৭৫০ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ (২০০০০০ আইইউ) ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ বুধবার (৮ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে কেন্দ্রীয় অ্যাডভোকেসি ও সাংবাদিক ওরিয়েন্টশন সভায় এসব তথ্য জানানো হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবির এতে সভাপতিত্ব করেন।

জানা গেছে, ওই কর্মসূচির দিনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক হাজার ৪৮৭টি কেন্দ্রের মাধ্যমে দুই হাজার ৯৭৪ স্বেচ্ছাসেবক ও ১১২ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এই কর্মসূচি পালন করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ফজলে শামসুল কবির বলেন, সরকারের সরবরাহ করা এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষিত ও শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। তাই সাংবাদিকদের কাছে আবেদন, জনগণকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়ে নিজ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে নির্দিষ্ট কেন্দ্রে নিতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ