সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

শীতে এসির যত্ন নিবেন কীভাবে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গরমকালে এসি ব্যবহার করা হয়। কিন্তু শীতকালে এটি অবহেলা ও অযত্নে পড়ে থাকে। গরমে এই যন্ত্রটির বেশি প্রয়োজন হয় বিধায় অনেকে শুধু গরমকালেই এসির যত্ন নিয়ে থাকেন। শীতকালে এসি বন্ধ থাকলেও কোনোভাবেই এসির অযত্ন করা উচিত নয়। কারণ শীতকালে এসি বন্ধ থাকলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

জেনে নিন শীতে এসির যত্নে করণীয়-

এক. নিয়মিতভাবে এসির বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার পরীক্ষা করুন।

দুই. এছাড়া এসির বাইরের ইউনিটের আশেপাশে ময়লা-আবর্জনা বা ঘাস-লতাপাতা জমে থাকলে তা ভালোভাবে পরিষ্কার করুন।

তিন. এসি দীর্ঘদিন বন্ধ রাখার পূর্বে এসির এয়ার ফিল্টারটি পরিষ্কার করে প্লাস্টিক এ মুড়িয়ে রাখুন।

চার. অবশ্যই এসির আউটডোর মেশিনটি পরিষ্কার জায়গায় রাখতে হবে এবং সেখানে যেন পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অতিরিক্ত ধুলাবালি যাতে এসির ভেতরে প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখবেন।

পাঁচ. দীর্ঘদিন বন্ধ থাকার ফলে এসির নানান পার্টস সমস্যাযুক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই শীতকাল শেষে পুনোরায় এসি চালু করার আগে অবশ্যই সেগুলো ভালোভাবে চেক করে নিতে হবে।

ছয়. এসির তার যদি গলে যায় কিংবা তারের কোনো অংশ কালো হয়ে যায় তাহলে টেকনিশিয়ানকে দেখাতে হবে।

সাত. গরমকালে পুনরায় এসি চালু করার আগে একজন দক্ষ টেকনিশিয়ান দেখিয়ে সার্ভিসিং করে নিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ