সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ফেসবুক আইডি হ্যাক হলে ফিরে ফিরে পাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং এখন আতঙ্কের অন্যতম বিষয়। শুধু জনপ্রিয় কিংবা বড় বড় মানুষেরাই নন, যে কেউ হতে পারেন হ্যাকারদের টার্গেট। ব্যক্তিগত তথ্য থেকে শুরু করে সম্মানহানির কাজও তারা করে থাকে। আপনার প্রোফাইল হ্যাক করে আপনারই কোনো বন্ধু কিংবা পরিচিতর কাছ থেকে হাতিয়ে নিলো লাখ লাখ টাকা। দোষ গিয়ে পড়বে আপনার ঘাড়েই।

এমন ঘটনার মুখোমুখি প্রায়ই হচ্ছেন মানুষ। থানায় অভিযোগ পড়ছে শত শত। কিন্তু কোনোভাবেই হ্যাকারদের লাগাম টানা যাচ্ছে না। তবে অ্যাকাউন্ট হ্যাক হলে তা ফিরে পেতে পারেন। এর কিছু উপায় রয়েছে। চলুন জেনে নেয়া যাক কীভাবে পুনরুদ্ধার করবেন হ্যাক হওয়া আইডিটি-

১. প্রথমে Privacy & Settings >> Settings >>Security and login>>Where You’re Logged In। এখানেই আপনি যাবতীয় ইনফো পাবেন। যদি দেখেন ঐখানে উল্লেখিত ডিভাইস এবং একই সময়ে লগ-ইন করেননি তবে বুঝবেন আপনার অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে।

২. এবার আপনার ব্রাউজারের এড্রেস বার থেকে www.facebook.com/hacked এই লিংক এ প্রবেশ করতে হবে।

৩. সেখান থেকে মাই অ্যাকাউন্ট। তারপর ‘my account is compromised’ এ ক্লিক করতে হবে।

৪. তারপর ফোন নাম্বার, ইমেইল কিংবা ইউজার নাম দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সনাক্ত করতে হবে সতর্কতার সঙ্গে। ইমেইল কিংবা ইউজার নেইম দিয়ে একাউন্ট সার্চ করলে ‘security check’ অপশনে ক্যাপচা এন্ট্রি করতে হবে।

৫. এরপর একাউন্ট নির্বাচন করে পুরনো পাসওয়ার্ড দিতে হবে। এরপর নিরাপত্তাজনিত কিছু প্রশ্ন জানতে চাওয়া হবে। কয়েককধাপে সেগুলো সঠিক উত্তর দিলে আপনার হ্যাক হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন। তবে সব তথ্য আপনাকে সঠিকভাবে দিতে হবে।

৬. হ্যাকার যদি পুনরুদ্ধারের আগেই আপনার অ্যাকাউন্টটির দফারফা অবস্থা করেই ফেলে, তাহলে বন্ধ করে দিতে পারেন। রিপোর্ট করে আইডি বন্ধ করবেন? রিপোর্ট করে ফেসবুক আইডি বন্ধ করা মোটেই সহজ কাজ নয়। তবে কাছের বন্ধুদের অনুরোধ করতে পারেন যেনো তারা রিপোর্ট করে। রিপোর্টে উল্লেখ করতে হবে এই আইডিটি হ্যাক হয়ে গেছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ