সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

বাচ্চাদের পছন্দের চিকেন নুডলস বল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চিকেন কমবেশি সবারই প্রিয়। শুধু দুপুর বা রাতের খাবারেই নয়, বিকেলের নাশতায়ও চিকেনের রেসিপি রাখতে পারেন। দেখে নেই কীভাবে বাসায় সহজে বাচ্চাদের পছন্দের চিকেন নুডলস বল তৈরি করবেন। এতে উপকরণও লাগে কম, তৈরিও হয় দ্রুত। বাসায় সহজে চিকেন নুডলস বল রান্নার পদ্ধতি।

উপকরণ: ১. পরিমাণমতো তেল, ২. এক কাপ চিকেন কিমা, ৩. আধা চা চামচ আদা বাটা, ৪. আধা চা চামচ রসুন বাটা, ৫. এক চা চামচ লেবুর রস, ৬. আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, ৭. এক প্যাকেট নুডলস, ৮. দুই টেবিল চামচ পেঁয়াজকুচি, ৯. এক চা চামচ কাঁচামরিচকুচি, ১০. দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১১. এক চা চামচ চিনি, ১২. স্বাদমতো লবণ, ১৩. একটি ডিম

প্রস্তুত প্রণালি: প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। একটি পাত্রে চিকেন কিমা, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিন। তার পর এতে নুডলস, পেঁয়াজকুচি, কাঁচামরিচকুচি, কর্নফ্লাওয়ার, চিনি, লবণ এবং ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে পেস্ট তৈরি করে নিন।

এবার ছোট ছোট বল আকারে বানিয়ে ডুবো তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তুলে পরিবেশন করুন মজাদার চিকেন নুডলস বল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ