শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

খাওয়া না কমিয়েও স্লিম হবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অনেকেই ভাবেন কম খেলে স্লিম হওয়া যায়। পেট খালি রেখে কষ্ট না করলেও যে ওজন ঝরানো যায়, তা অনেকেই মানেন না। যদি একটু ভেবে চিন্তে খাওয়া-দাওয়া করা যায়, তবেই তা সম্ভব। খাওয়ার পরিমাণ না কমিয়ে যদি স্লিম হতে চান, তবে খেয়াল রাখুন কয়েকটি বিষয়-

এক. খনিজ পদার্থে ভরপুর যেসব খাবার, সে সবই খান। ফল, সবজি, বাদাম বেশি করে খাওয়া জরুরি। এই ধরনের খাবারের পুষ্টিগুণ বেশি, কিন্তু ক্যালোরি থাকে কম। ফলে ওজন বাড়ার আশঙ্কা মারাত্মক নয়।

দুই. খাবারের পরিমাণ যাই হোক না কেন, বেশি চিনি থাকলে চলবে না। সামান্য পরিমাণ চিনিও দ্রুত বাড়াতে পারে ওজন। তার সঙ্গে বাড়াতে পারে ডায়াবিটিস, ক্যানসারের মতো অসুখের ঝুঁকিও।

তিন. যথেষ্ট পরিমাণ প্রোটিন খাওয়া খুব জরুরি। তাতে পেশির শক্তি বাড়ে। তিন বেলা কিছুটা করে প্রোটিন খাওয়া গেলে অনেকক্ষণ পেট ভর্তি থাকে। তাতে কাজের ফাঁকে ভাজাভুজি, মিষ্টির মতো অস্বাস্থ্যকর খাবারের প্রতি টানও কম থাকে।

চার. কাজের মাঝে শরীরচর্চার সময় পান না? তা হলে এমন কিছু ঘরের কাজ করা যেতে পারে, যাতে হাঁটাচলা বেশি হবে। ঘর পরিষ্কার করা, কাপড় কাচা, রান্না-বান্নার মতো কাজ বেশি করে বেছে নিন। তবেই আর কম খেয়ে কষ্ট করতে হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ