শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

শীতে শরীর সতেজ রাখবে যেসব খাবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতে সারাদিন সতেজ থাকতে চান? এমন অনেক খাবার আছে যেগুলো এই ঋতুতে পাওয়া যায় এবং খেতেও বেশ মজাদার। পাশাপাশি ঠান্ডাও প্রতিরোধ করে। শরীর উষ্ণ রাখার প্রয়োজনীয় পুষ্টি উপাদানও পাওয়া যায় এসব খাবারে।

মিষ্টি আলু: ক্যালোরি ও পুষ্টির সহজলভ্য উৎস হিসেবে শীতকালে মিষ্টি আলু খেতে হবে। উচ্চমাত্রায় সুগারের পাশাপাশি এতে প্রচুর আঁশ, ভিটামিন ‘এ’ এবং পটাসিয়াম রয়েছে। মিষ্টি আলু কোষ্ঠকাঠিন্য দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও প্রদাহ কমাতে বেশ কার্যকরী।

শালগম: অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে শালগম ও এর পাতায় যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। শালগমে উচ্চমাত্রায় ভিটামিন ‘কে’ রয়েছে এবং পাতায় ভিটামিন ‘এ’ পাওয়া যায়। শালগম ও এর পাতা কার্ডিওভাসকুলারের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। হাড় মজবুত করে ও হজমক্রিয়ার উন্নতি ঘটায়।

খেজুর: চর্বির মাত্রা কম থাকায় খেজুর ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যারা জিমে যান তারা পুষ্টি উপাদানে ভরপুর খেজুর খেতে পারেন। এছাড়া নিয়মিত গ্রহণ শরীর উষ্ণ রাখতে সাহায্য করে।

কাজু বাদাম ও আখরোট: শীতে স্নায়ুতন্ত্র সচল রাখতে নিয়মিত কাজু বাদাম ও আখরোট খেতে পারেন। ইনসুলিন উৎপাদান ঠিক রাখতে, সুস্থ হার্ট ও দেহের উন্নতি ঘটায়।

বাজরা ও ভুট্টা: এতে প্রচুর চর্বি, প্রোটিন ও আঁশ পাওয়া যায়। বাজরায় থাকা আয়রন রক্তস্বল্পতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভুট্টা শরীরের হাড় মজবুত রাখতে সাহায্য করে।

এছাড়া সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি নিয়মিত ব্যায়াম করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ