সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ইক্বরার আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’র আয়োজনে ও পিএইচপি ফ্যামিলি’র পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘২১তম ইক্বরা আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২১’।

আগামীকাল (শুক্রবার) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ৯টা থেকে সম্মেলন শুরু হবে। আসর পর্যন্ত তিলাওয়াত করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এর সদস্য এদেশের শীর্ষস্থানীয় কারীরা এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের দেশি এবং বিদেশি ছাত্ররা। আসরের পর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের মূল পর্ব আরম্ভ হবে।

এতে সভাপতিত্ব করবেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’র সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।

এতে উপস্থিত থাকার কথা রয়েছে- মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী শ. ম. রেজাউল করিম (এমপি)। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন- পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, সূফী মুহাম্মাদ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ধর্ম মন্ত্রনালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসি, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মুশফিকুর রহমান, বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নাফিউল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত ও কূটনীতিকবৃন্দ।

এবারের সম্মেলনে অংশগ্রহন করবেন- মিসরের বিশ্ববিখ্যাত কারী শাইখ ত্বহা আন-নো’মানী, ইরানের বিখ্যাত কারী হামেদ আলীযাদেহ, আফগানিস্তানের প্রখ্যাত কারী আলী রেযা রেযায়ী এবং ফিলিপাইনের প্রখ্যাত কারী নাযীর আসগর।

১৯৬৬ সাল থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী এই সম্মেলনের মাধ্যমে বিশুদ্ধ কুরআন তিলাওয়াতের প্রচলন উপমহাদেশে মিসরের শাইখ মুস্তফা ইসমাইল, শাইখ মাহমুদ খলিল আল হুসরী, শাইখ আব্দুল বাসিত, বাংলাদেশের ক্বারী মুহাম্মাদ ইউসুফ, পাকিস্তানের ক্বারী যাহের কাসেমী প্রমুখ বিশ্ববিখ্যাত কারীদের হাত ধরে শুরু হয়েছিল।

১৯৯০ সালে বাংলাদেশের সাবেক প্রধান কারী মাওলানা কারী মুহাম্মাদ ইউসুফ রহ. ‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’ প্রতিষ্ঠা করেন। তিনি স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক।

‘আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)’ গত ৩০ বছরে মোট ২০বার আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের আয়োজন করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ