সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সর্দি-কাশি প্রতিরোধে কাজ করে যে ৪ ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতকালীন সর্দি-কাশি থেকে মুক্তি পেতে এবং সারা বছর সুস্থ থাকতে ভরসা রাখা যেতে পারে ভিটামিন সি সমৃদ্ধ সতেজ কিছু ফলের উপর। প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন এই ফলগুলো।

কমলালেবু: শুধু শীতকালীন ফল হলেও সারাবছর কমলালেবু মেলে বাজারে। কমলালেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। কমলালেবু যে শুধু সর্দি-কাশি প্রতিরোধ করে তা নয়, কমলালেবু স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণ করার পাশাপাশি রক্তচাপকেও নিয়ন্ত্রণ করে।

আঙুর: আঙুরেও আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার ও ভিটামিন এ। আঙুরের বেশিরভাগটাই পানি। ক্যালোরির পরিমাণ খুবই কম। কমলালেবুর মতো আঙুরও মৌসুমি সর্দি-কাশির হাত থেকে আগাম প্রতিরোধ করে।

মুসাম্বি: ভিটামিন সি সমৃদ্ধ মুসাম্বি লেবু শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দেয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাতে খুবই উপকারী মুসাম্বির রস। মুসাম্বিতে আছে প্রচুর পরিমাণে ফাইবার, যা শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে।

নাশপাতি: প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ নাশপাতি সুস্বাস্থ্যের জন্যে অত্যন্ত উপকারী। নাশপাতিতে সামান্য পরিমাণে কার্বোহাইড্রেট ও ক্যালোরিও থাকে। রক্তচাপ নিয়ন্ত্রণ করার পাশাপাশি হজম শক্তিকেও বৃদ্ধি করে নাশপাতি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ