বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

এই শীতে ঠোঁটের যত্ন নিবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীত আসতে না আসতেই ঠোঁট ফাটার যন্ত্রণা শুরু হয়। আবহাওয়া শুষ্ক ও রুক্ষ হওয়ায় কিছুক্ষণ পরপর ঠোঁট শুকিয়ে আসে। এই ঠোঁট ফাটার সমস্যায় যত্ন না নিলে সমস্যা বাড়তেই থাকে। তাই শীতে ঠোঁটের যত্ন নেওয়া জরুরি।

শীতের শুরু থেকেই ভালো মানের পেট্রোলিয়াম জেলি, নারকেল তেল বা গ্লিসারিন ঠোঁট ও ঠোঁটের চারদিকে লাগাতে হবে। বাইরে গেলে লিপবাম অথবা লিপজেল সবসময় সাথে রাখা ভালো। সপ্তাহে একবার আধা চামচ চিনি ও কোল্ড ক্রিম একসঙ্গে মিশিয়ে ঠোঁটে মাখিয়ে রাখুন।

লেবু ও চিনি একসাথে ঠোঁটে ২-৩ মিনিট স্ক্রাব করা উচিত। সপ্তাহে দুই/তিন দিন এই স্ক্রাব করতে পারেন।
কয়েক ফোঁটা গোলাপ জল ও সামান্য মধু মিশিয়ে মিশ্রণটি ঠোঁটে লাগাতে পারেন। সপ্তাহে প্রতিদিন এটি লাগাতে পারেন।

পর্যাপ্ত পরিমাণ পানি, ফল ও সবজি খেতে হবে। এতে ঠোঁট ময়েশ্চার থাকবে। এতে শরীরের তথা ঠোঁটে পানির ঘাটতি থাকবে না।

ঠোঁট ফাটলে মরা চামড়া আঙ্গুল দিয়ে উঠানো যাবে না। রাতে ময়েশ্চারাইজার লাগিয়ে পরেরদিন সকালে পাতলা কাপড় দিয়ে ঘষলেই মরা চামড়া উঠে যাবে।

অনেকেই ঠোঁটের শুষ্কতা রোধের জন্য জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে রাখেন। কিন্তু এতে ঠোঁটের অনেক ক্ষতি হয়। অনেক সময় ঠোঁট ফেটেও যায় এর কারণে। তাই ঠোঁট শুষ্ক হলে ময়েশ্চারাইজার লাগানো উচিত।
রাতে শোবার আগে আমন্ড অয়েল মাখিয়ে রাখলে ঠোঁট সুস্থ থাকে।

ঠোঁটের মসৃণতা বজায় রাখতে স্ট্রবেরির ক্বাথ, মধু ও দুধের সর মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। ১৫/২০ পর ধুয়ে ফেলুন।

ঠোঁটের কোমলতা বজায় রাখতে প্রতিদিন অলিভ অয়েল, মধু ও গোলাপজল একসাথে মিশিয়ে ঠোঁটে লাগিয়ে রাখুন। মিনিট ১০ পর আলতো ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ