সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

পুত্রশোকে দৃষ্টি হারানো এক মায়ের গল্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর।। হারানোর বেদনা কত যে কঠিন! কতটা যন্ত্রণাদায়ক তা কেবলমাত্র ভুক্তভোগিরাই বুঝে৷ বেদনা অনেক আছে৷ তবে সন্তান হারানোর বেদনার চেয়ে কঠিন কোনো বেদনা হয়তো পৃথিবীতে নেই৷

এই কয়েকদিন আগে আরবী সংবাদপত্র পড়তে গিয়ে একটা শিরোনামে উপর আমার দৃষ্টি আটকে যায়৷ শিরোনামটা পড়েই চমকে উঠি৷ কষ্টে বুকটা ভারি হয়ে ওঠে৷ হৃদয়তন্ত্রীতে বেজে ওঠে বেদনার করুণ সূর!

মনের অজান্তেই চোঁখদুটো ভিজে যায়৷ ঘটনাটা পড়ে হযরত ইয়াকুব আঃ_র পুত্রশোকে দৃষ্টিশক্তি হারানোর ঘটনাটা মনে পড়ে যায়৷ পবিত্র কুরআনে সূরা ইউসূফে যা বর্ণিত হয়েছে৷ কল্পনায় ঘটনাসম্বলিত সেই আয়াতগুলোর প্রতি দৃষ্টি বুলাতে থাকি৷

সিরিয়ান এই মায়ের দুটিই মাত্র ছেলে৷ এক ছেলের নাম রিয়াদ৷ কয়েকবছর হলো সে বিয়ে করেছে৷ আল্লাহ তাআলা তাকে চাঁদের মতো ফুটফুটে দুটি শিশু দান করেছেন৷ কে জানে এই নিশ্পাপ শিশু দুটি এত তাড়াতাড়ি পিতৃস্নেহ থেকে বঞ্চিত হবে৷ 'এতিম' শব্দটা তাদের জন্য অবধারিত হয়ে যাবে! শিশুরা তো ফুলের মতো!

ফুলের মতো কচি তাদের মন৷ একটা পরিবারে ওরা ফুলের কলি হয়ে আসে৷ ধীরে ধীরে প্রস্ফুটিত হয়৷ পরিবারে সৌরব ও আনন্দের দ্যুতি ছড়িয়ে দেয়৷ ফুলের যেমন যত্নের প্রয়োজন, একটা শিশুরও সঠিকভাবে বেড়ে ওঠতে, কলি থেকে প্রস্ফুটিত রঙ্গিন পুস্প হতে তেমন পরিচর্যা, যত্ন ও আদরের প্রয়োজন৷ কিন্ত কে আজ ওদের যত্ন নেবে? ওদের বায়নাগুলি শোনবে! অভিমান ভাঙ্গাবে! আহ! ভাবতেই বেদনায় কলজেটা কুঁকড়ে ওঠে!

রিয়াদরা সিরিয়ার ইদলিব পল্লিতে বাস করতো৷ ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর একসময় যুদ্ধের দাবানল প্রচণ্ড থেকে প্রচণ্ডতর হয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়লে ওরা পরিবার সহ হিজরত করতে বাধ্য হয়৷ সহায় সম্পতি ও ঘর বাড়ি ছেড়ে এসে ওরা আরো অসহায় হয়ে পড়ে৷

অভাব অনটন অক্টোপাশের মতো ওদেরকে পেয়ে বসে৷ দেশটির স্বৈরশাসক বাশার আল আসাদ বাহিনী, ইরানের মদদপুষ্ট হিজবুল্লাহ সংগঠন ও রাশিয়ান সেনাদের পৈশাচিক তাণ্ডবে সবাই ভীতসন্ত্রস্ত!

জিবীকার জন্যও কেউ ঘর থেকে বের হতে পারেনা৷ একান্ত পেটের দায়ে কেউ বের হলেও পরিবার থেকে বিদায় নিয়ে বের হয়৷ কারণ তারা অনেকটাই নিশ্চিত যে, পথে যেকোনো সময় তারা শহীদ হয়ে যেতে পারে৷ তাই প্রাণটা হাতে তারা বের হয়৷

রিয়াদ ও অভাব অন্টনে জর্জরিত ভুখা পরিবারের মুখে দু লুকমা আহার তুলে দেয়ার জন্যই ঘর থেকে বের হয়েছিলো৷ বাচ্চাদুটিকে বুকের সাথে মিশিয়ে আদর করে, চোঁখে মুখে চুমু এঁকে দিয়ে অশ্রুঝরা চোঁখে ভারাক্রান্ত হৃদয়ে বেà¦