সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

টেলিগ্রামে যোগ হলো একাধিক নতুন ফিচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলে যাওয়া বছরে সর্বশেষ আপডেট হিসেবে বেশ কিছু নতুন ফিচার চালু করেছে মেসেজিং প্লাটফর্ম টেলিগ্রাম। খবর বিজনেস টুডে’র।

‘স্পয়লার ফরম্যাটিং’ নামে নতুন একটি ফিচার যোগ হয়েছে টেলিগ্রামে। মেসেজ লুকানোর ক্ষেত্রে ব্যবহারকারী নির্দিষ্ট টেক্সট সিলেক্ট করে ‘স্পয়লার ফরম্যাটিং’ নামে অপশনটি ক্লিক করলেই সে অংশটি ঢেকে যাবে। পরে প্রাপক নিজের সুবিধামতো পুরনো মেসেজটিতে ক্লিক করলেই তা দেখতে পারবেন।

এছাড়া আইমেসেজের মতো রিঅ্যাকশনের নতুন ফিচারও যুক্ত করেছে প্লাটফর্মটি। কোনো ম্যাসেজে ডাবল ট্যাপ করলে ‘থাম্বস আপ’ রিঅ্যাকশন দেওয়া যাবে। তথ্যানুযায়ী, আইওএস সেটিংসে প্রবেশ করে ডিফল্ট রিঅ্যাকশনটি পরিবর্তনও করা যাবে। একবার ট্যাপ করলে বিভিন্ন ধরনের ইমোজি রিঅ্যাকশন পছন্দ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

টেলিগ্রামের নতুন আপডেটগুলোর মধ্যে মেসেজ অনুবাদের ফিচারও রয়েছে। ল্যাংগুয়েজ বা ভাষা নির্বাচনের সেটিংসে প্রবেশ করে ‘ট্রান্সলেট’অপশনটি চালু করলে স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ কার্যক্রম শুরু হবে। তবে বর্তমানে শুধু অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরাই ফিচারটি ব্যবহার করতে পারবে।

এদিকে ম্যাক অপারেটিং সিস্টেমের প্লাটফর্মে থাকা কনটেক্সট মেনু নতুন করে সাজিয়েছে টেলিগ্রাম। কনটেক্সট মেনুতে নতুন শর্টকাট, অ্যানিমেটেড আইকন এবং ভিডিও কল ফিচারও সংযুক্ত হয়েছে। তবে গ্রুপ ভিডিও কলে স্ক্রিনশট নেয়ার অপশনটি বন্ধ করেছে টেলিগ্রাম। সংশ্লিষ্টরা জানান, গত বছর মেসেজিং অ্যাপটির মাধ্যমে সাইবার অপরাধ বেড়ে যাওয়ায় এ ব্যবস্থা গ্রহণ করে টেলিগ্রাম কর্তৃপক্ষ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ