সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

হঠাৎ কানে বা নাকে কিছু ঢুকলে কী করবেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হঠাৎ নাক বা কানে কিছু ঢোকা খুবই অস্বস্তিকর । কানে সুড়সুড় করলে যেমন তীব্র অস্বস্তি হয়, তেমনই নাকে কিছু ঢুকলে শুরু হয় হাঁচি-কাশি। শিশুদের ক্ষেত্রে এই বিড়ম্বনা আরও বেশি দেখা দেয়।

বিশেষজ্ঞরা বলছেন,পোকা-মাকড় থেকে শুরু করে ছোট কোনও বস্তুর টুকরো, যাই ঢুকুক না কেন, নাক আর কানের মতো সংবেদনশীল জায়গার জন্য তা বিপজ্জনক হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞদের মতে, হঠাৎ করে নাকে বা কানে কিছু ঢুকলে আক্রান্ত ব্যক্তিকে জরুরি ভিত্তিতে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। কানে যা ঢুকেছে, সেটি জীবন্ত পোকা-মাকড় নাকি জড় বস্তু, সেটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। জড় বস্তু হলে তাড়াহুড়ো না করে চিকিৎসকের কাছে যেতে হবে।

তারা বলছেন, নিজেরা চেষ্টা করলে কানের পর্দাও ফেটে যেতে পারে। যদি পোকা-মাকড় ঢুকে থাকে এবং তীব্র অস্বস্তি অনুভূত হয়, তবে জরুরি ভিত্তিতে দু’-এক ফোঁটা অলিভ ওয়েল ধীরে ধীরে কানের ভিতরে দিয়ে দেওয়া যেতে পারে। তবে মনে রাখবেন, এ ক্ষেত্রেও যত দ্রুত সম্ভব নাক কান গলার বিশেষজ্ঞ কোনও চিকিৎসকের কাছে যেতে পারবেন ততই ভালো।

বিশেষজ্ঞরা আরও বলছেন, নাকে জড় পদার্থই ঢুকুক বা পোকা-মাকড়, বাড়িতে সেটিকে বার করার চেষ্টা করা একেবারেই উচিত নয়। ক্ষেত্র বিশেষে ঢুকে যাওয়া বস্তু হাঁচির সঙ্গে বেরিয়ে যেতে পারে। কিন্তু না বেরোলে অকারণে খোঁচাখুঁচি করলে যদি বস্তুটি কোনও কারণে শ্বাসনালীতে প্রবেশ করে, তবে তা মারাত্মক বিপজ্জনক হয়ে উঠতে পারে। এরকম সমস্যা হলে অস্থির হয়ে চেঁচামেচি-কান্নাকাটি না করে যত দ্রুত সম্ভব স্বাস্থ্যকেন্দ্রে যাওয়া ভালো।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ