সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

আজ সোনাইমুড়ির দক্ষিণ কালুয়াই দারুচ্ছালাম মাদরাসার তাফসীরুল কুরআন মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নোয়াখালী সোনাইমুড়ির দক্ষিণ কালুয়াই দারুচ্ছালাম মাদরাসার উদ্যোগে আজ সোমবার (১০ জানুয়ারি) বিকেল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল।

আজকের এ মাহফিল উপলক্ষে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে দারুচ্ছালাম মাদরাসার সভাপতি জনাব আলহাজ ওমর ফারুক বলেন, প্রতিষ্ঠার পর থেকেই এলাকার মানুষের মাঝে ধর্মীয় সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রতিবছর দেশবরেণ্য ওলামায়ে কেরামদের উপস্থিতিতে দারুচ্ছালাম মাদরাসায় তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। ইতোমধ্যে সম্মেলনকে কেন্দ্র করে কালুয়াই এলাকাবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে।

উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মারকাযুতম তাকওয়া ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকার মুহতামিম মুফতি হাবিবুর রহমান মিছবাহ (কুয়াকাটা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়াতুস সালাম মুগদা ঢাকার মুহতামিম, জহিরুদ্দিন আহমদ রহ. ইসলামিয়া মাদরাসা মানিকনগর ঢাকার মুহাদ্দিস ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব।

এছাড়া বিশেষ আলােচক হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম মাঝিনা জামে মসজিদ রুপগঞ্জ ঢাকা’র খতিব, কেরামত আলী মমতাজিয়া মাদরাসা ঢাকার মুহতামি মাওলানা মুফতি খন্দকার আজিজুল হক ইয়াকুবী ও দক্ষিণ কালুয়াই জামে মসজিদের খতিব মাওলানা মুফতি হােসাইন আহম্মদসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

যাতায়াত- সােনাইমুড়ী কলেজ গেইট হতে ২ কিঃ মিঃ পশ্চিমে (বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন সড়ক)

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ