সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৩ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দিতে বিশেষ সপ্তাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয়, উন্মুক্ত ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকা দিতে ‘বিশেষ সপ্তাহ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৬ জানুয়ারি থেকে এই সপ্তাহ শুরু হবে।

আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে এই তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দ্রুততম সময়ের মধ্যে টিকা দেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলোর কতৃর্পক্ষের সঙ্গে এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের টিকা দিতে ‘বিশেষ সপ্তাহ’চলাকালে প্রতিটি উপজেলা বা থানায় নির্ধারিত বুথ করা হবে। সেখানে ওই তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রমাণ (শিক্ষার্থীর প্রমাণ, সেটি পরিচয়পত্রও হতে পারে) দেওয়া সাপেক্ষে টিকা নিতে পারবেন।

এই বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি শিক্ষার্থী পড়ানো হয় না। অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরাই এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

সভায় জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত আট লাখের মতো শিক্ষার্থী টিকা নিয়েছেন। ২০ লাখের বেশি শিক্ষার্থী এখনো টিকা নিতে পারেননি। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের এমন শিক্ষার্থী লাখের নিচে। আর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এমন শিক্ষার্থীর প্রকৃত তথ্য জানা যায়নি। এছাড়া অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ৯৫ শতাংশের বেশি শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।

সোমবার শিক্ষামন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, এখনো টিকা নিতে না পারা দেশের ১২ থেকে ১৮ বছর বয়সী ৭৫ লাখ ৫৪ হাজারের বেশি শিক্ষার্থীকে ৩১ জানুয়ারির মধ্যে করোনার টিকা দেওয়া হবে। এই টিকা দিতে শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের নিয়মও শিথিল করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ