সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

মাদানীনগর মাদরাসার ইছলাহী জোড় স্থগিত ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: দেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম মাদানীনগর ঢাকা কর্তৃক আয়োজিত আত্মশুদ্ধিমূলক দ্বীনি মাহফিল ‘ইছলাহী জোড়-২২’ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রাতে মাদরাসার এক খাস বৈঠকে সম্মেলন স্থগিতের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ ও ভারতে কোভিড-১৯ পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উক্ত সম্মেলনের প্রধান মেহমান জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী বাংলাদেশ সফর স্থগিত করার পর মাদানীনগর মাদরাসার এ সিদ্ধান্ত এলো।

এছাড়া মাদানীনগর হযরতের ভাগ্নি জামাতা ও মুগদা মারকাজুল ফোরকান আইডিয়াল মাদরাসার পরিচালক মাওলানা আব্দুল্লাহ’র সূত্রে জানা যায়, মহামারী করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় আজ বৃহস্পতিবার ( ১৩জানুয়ারি) থেকে দেশব্যাপী জারি হওয়া সরকারী বিধি-নিধেষের জন্য এই ইছলাহী জোড় আপাতত স্থগিত করা হয়েছে।

দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন তারিখ ঘোষণা করে এই মজলিসের আয়োজন করার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ