সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা

জামেয়া দারুল মা'আরিফ প্রাক্তন ছাত্র পরিষদের ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি>

জামেয়া দারুল মা’আরিফ প্রাক্তন ছাত্র পরিষদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ২০২২-২৩ (দুই বছর) সেশনের জন্য গঠিত ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটিতে স্থান পেয়েছেন বিশ্ববিদ্যালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিল্পপতি, পেশাজীবী, ব্যবসায়ী, সমাজসেবকসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিবৃন্দ।গতকাল শুক্রবার প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে এই কমিটি গঠন সম্পন্ন হয়। কমিটিতে চট্টগ্রাম ও আশপাশের জেলাগুলোতে অবস্থানকারীদের প্রাধান্য দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন –

সভাপতি করা হয়েছে প্রফেসর ড. মুস্তফা কামিল মাদানিকে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মাওলানা নুরুল আমীন মাদানী আর সহ-সভাপতি হয়েছেন ৫জন। এরা হলেন মাওলানা ইহতেশামুল হক মাদানী, শেখ সাইফুল্লাহ মাদানী, মাওলানা কাজি শফি উল্লাহ, মাওলানা শোয়াইব উদ্দীন মক্কী মাওলানা ইনআমুল হক সিরাজ মাদানী।

কমিটিতে ড. শফি উল্লাহ কুতুবীকে সাধারণ সম্পাদক আর সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে ২ জনকে। এরা হলেন: মাওলানা মুহাম্মদ আফীফ ফুরকান মাদানী ও মাওলানা আলাউদ্দীন চৌধুরী।

কমিটিতে মাওলানা হাফেজ এনামুল হক মাদানীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ২ জনকে। যথাক্রমে: মাওলানা দিদারুল আলম, মাওলানা শাহাদাত হোসাইন চৌধুরী

কমিটিতে মাওলানা মাহমুদ মুজিবকে অর্থ সম্পাদক এবং মাওলানা নোমান শামসকে সহ-অর্থ সম্পাদক করা হয়েছে।

কমিটিতে অন্যদের মধ্যে মাওলানা মিসবাহুদ্দীন মাদানিকে শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা রোকন উদ্দীনকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাওলানা আব্দুল্লাহ আল নোমানকে উপ-প্রচার সম্পাদক, মাওলানা হামেদ বিন ফরিদকে তথ্য ও গবেষণা সম্পাদক, শেখ সালামত উল্লাহ মাদানীকে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মাওলানা সানাউল করীমকে অফিস সম্পাদক, মাওলানা আফফান বিন উসমানকে সমাজকল্যাণ সম্পাদক মাওলানা আলমগীর সিদ্দিকীকে আইন বিষয়ক সম্পাদক,
মাওলানা আহমদ নাসিরকে ব্যবস্থাপনা ও আপ্যায়ন সম্পাদক, মাওলানা শাহেদুল ইসলামকে সহ-ব্যবস্থাপনা ও আপ্যায়ন সম্পাদক করা হয়েছে।

কমিটিতে অধ্যাপক ড. নুরুল আমিন নুরী, মাওলানা মুহাম্মদ নুর আনোয়ারী, মাওলানা মুর্তাজা কামাল, মাওলানা আখতার মাহমুদ, মাওলানা মুহাম্মদ শোয়াইবকে নির্বাহী সদস্য করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ