শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

করোনাকালে নুরানী মাদ্রাসাগুলোতে বাড়ছে শিক্ষার্থী, কমছে প্রাথমিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা দিনকে দিন কমছে। এদিকে নুরানী মাদ্রাসাগুলোতে বাড়ছে শিশু শিক্ষার্থী।

এর কারণ প্রসঙ্গে প্রাথমিকের একাধিক শিক্ষক নেতা জানান, করোনাকালে স্কুল বন্ধ থাকলেও মাদ্রাসা খোলা থাকা, প্রাথমিকে নিচের শ্রেণিতে ধর্মীয় পাঠ না থাকায় শিক্ষার্থীদের মাদ্রাসা গমনের প্রবণতা, অভিভাবকদের ধর্মীয়শিশুদের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বিমুখ করছে।

ফেনী শহরতলীর শহরতলীর বিজয় সিংহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম জানান, ২০২০ সালে প্রাক-প্রাথমিকে প্রায় ৫০ জন ভর্তি হলেও এ বছর এখন পর্যন্ত ২২ জন ভর্তি হয়েছে। প্রথম শ্রেণিতে দুই বছর আগে ৫৬ জন ভর্তি হলেও এ বছর ভর্তি হয়েছে ৩২ জন। এর মধ্যে অল্প কিছু নতুন ভর্তি ব্যতিত বেশিরভাগই উত্তীর্ণ শিক্ষার্থী। একইভাবে প্রাথমিকে শিক্ষার্থী ভর্তি কমেছে বলে জানিয়েছেন সিলোনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব, রামপুর হাজী শামছুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশেক এলাহী।

আশেক এলাহী জানান, কেবলমাত্র ফেনী পৌর ১৭ নম্বর ওয়ার্ডেই ১১টি নুরানী শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।

সদর উপজেলার ফরহাদনগরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক শ্রেণিতে এখনো কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। এমন তথ্য জানান নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয় পরিচালনা পর্যদের এক ব্যক্তি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ