সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

সাড়া ফেলেছে সালমান সাদীর কন্ঠে ইসলামী সংগীত 'ভালোবাসা কই'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের প্রথম সারির ইসলামি সংগীত সংগঠন কলরবের জনপ্রিয় ইসলামি সংগীতশিল্পী সালমান সাদীর কন্ঠে গাওয়া ‘ভালোবাসা কই' সংগীতটি দর্শকরা ব্যাপকভাবে গ্রহণ করেছেন।

গতকাল ১৯ জানুয়ারি ইসলামি সংগীত প্রকাশের সর্ববৃহত ইউটিউব প্লাটফর্ম 'হলি টিউনে' সংগীতটি প্রকাশ করা হয়েছে।

হুসাইন নূরের কথা ও সাইফুল্লাহ্ নূরের সুরে সংগীতটি সাউন্ড ডিজাইন করেছেন তানজিম রেজা সার্বিক দিক নির্দেশনায় ছিলেন সাঈদ আহমাদ ও মুহাম্মদ বদরুজ্জামান। মুন্সিয়ানা তরিকায় জীবনবোধের গল্প নিয়ে গাওয়া সংগীতটি যেন জীবনের কথা বলে। মানুষের কথা বলে।

কলরবের জনপ্রিয় শিল্পী সালমান সাদীর কণ্ঠে এর আগে রিলিজ হওয়া একক ৪ টি সংগীত এবং তাওহিদ জামিলের সাথে দুইটি ডুয়েট সংগীত রয়েছে।

একক সংগীতের মধ্যে 'ঐ চাদ সুরুজ, পৃথিবীতে আর কেহ নেই তোমার মত মা, বারে বারে মনে হয়, আমার জীবন আমার মরন' ব্যাপকভাবে দর্শকপ্রিয়তা পেয়েছে।এছাড়াও ডুয়েটে 'হৃদয়ের পাতায় এবং মুহাম্মাদ রাসূল' সংগীত দুটিও দর্শকরা গ্রহণ করেছে।

সংগীতে অভিনয় করেছেন, মোঃ জোবায়ের হোসেন, রাইসুল ইসলাম, সাহাদাত আল মাহাদী এবং অন্যান্য।

কুমিল্লার দাউদকান্দিতে জন্ম নেওয়া সালমান সাদী ২০০৯ সাল থেকে বিভিন্ন মঞ্চে ইসলামী সংগীত গেয়ে আসছেন। পরবর্তীতে ২০১৪ সালে মুহাম্মদ বদরুজ্জামানের হাত ধরে কলরবে আসেন তিনি। বর্তমানে মঞ্চে এবং অনলাইনে সমানভাবে ইসলামি সংগীতে দর্শকপ্রিয়তা পেয়ে আসছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ