সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

হিসবুল মু’আল্লিমীন বাংলাদেশের মু’আল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  হুফফাজ, নূরানী ও নাজেরা শিক্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে হিসবুল মু’আল্লিমীন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) থেকে শিক্ষক প্রশিক্ষণ কোর্সের ভর্তি শুরু হয়েছে। ৪০ দিন কোর্সের ভর্তি ফি ৬৫০০ টাকা।  একমাস কোর্সের ভর্তি ফি ৬০০০ টাকা।

ক্লাস শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। চলবে ১০ মার্চ পর্যন্ত। প্রশিক্ষণ শেষে রয়েছে সনদ প্রদান এবং নিশ্চিত খেদমতের ব্যবস্থা।

হুফফাজ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে থাকবেন, শাইখুল হুফফাজ কারী আব্দুল হক, হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরী, ইবনে শাইখুল কুররা মাহমুদুল হাসান, হাফেজ ক্বারী ওমর ফারুক ও হাফেজ মুফতি সাঈদ আল হাসান শামসাবাদী।

নূরানী মু'আল্লিম প্রশিক্ষণ কোর্সে দরস প্রদান করবেন, দীর্ঘ ৫৫ বছরের সফল প্রশিক্ষক, জোয়ার সাহারা মাদ্রাসার শাইখ, শাইখুল কুররা আল্লামা কারী হুসাইন আহমাদ। মুফতি আবুল হাসান শামসাবাদী ও ইবনে শাইখুল কুররা মাহমুদুল হাসান।

নূরানী মুআল্লিমা প্রশিক্ষণ

হিসবুল মু’আল্লিমীন বাংলাদেশের মহিলা প্রশিক্ষণটি মহিলাদের দ্বারা পরিচালিত হয়। এটি তত্ত্বাবধান করেন শাইখুল কুররা কারী হুসাইন আহমাদ।

কোর্সের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন, হিসবুল মু’আল্লিমীনের মহাসচিব ও মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী।

হিসবুল মুআল্লিমীন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইবনে শাইখুল কুররা মাহমুদুল হাসান বলেন, আমাদের সেন্টারটি সরকারী রেজিস্টারভুক্ত হওয়ায় প্রশিক্ষণার্থীরা আমাদের সনদ দ্বারা ইসলামিক ফাউন্ডেশন এবং গণশিক্ষার যে কোন সরকারী পদে আবেদন করতে পারবেন।

যাতায়াত : হিসবুল মু’আল্লিমীন ট্রেনিং সেন্টার বাংলাদেশ, নূরানী মঞ্জিল, শান্তিধারা সাইনবোর্ড, ঢাকা।

যোগাযোগ : ০১৯৮৫-৮৬৯৪০৫ , ০১৯৯৫-৮৬৯৪০৫

হিসবুল মুআল্লিমীন বাংলাদেশের ফেসবুক পেজ ক্লিক করুন
হিসবুল মুআল্লিমীন বাংলাদেশের ওয়েবসাইট ক্লিক করুন

-এডব্লিউ