সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মাদরাসা বন্ধের বিষয়ে বেফাকের নাম ব্যবহার করে গুজব ছড়ানোর অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কওমি মাদরাসা বন্ধের বিষয়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর নাম ব্যবহার করে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে।

বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব স্বাক্ষরিত প্যাডের কপি ইডিট করে সেখানে লেখা হয়েছে, ‘এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভুক্ত সকল কওমি মাদরাসার অবগতির জন্য জানানো যাচ্ছে যে সরকারি ঘোষণার প্রতি লক্ষ্য রেখে আগামী ২৫/০১/২০২২ সেই থেকে ০৬/০২/২০২২ ইসাই পর্যন্ত সকল কওমি মাদরাসার সাময়িক ছুটি ঘোষণা করা হলো’।

[caption id="" align="alignnone" width="300"]No description available. সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই নোটিশকে বিভ্রান্তিকর বলে দাবি বেফাকের।[/caption]

বিষয়টিকে নিতান্তই মিথ্যা ও বানোয়াট বলে নিশ্চিত করা হয়েছে বেফাকের পক্ষ থেকে।

বেফাকের ভেরিফাইড ফেসবুক পেজে বোর্ডের ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা জুবায়ের আহমদ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

[caption id="" align="alignnone" width="264"]No description available. বেফাকের ভেরিফাইড পেজ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি।[/caption]

সেখানে বলা হয়েছে, এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর সাথে সংশ্লিষ্ট মাদ্রাসার মুহতামিমদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেফাকের প্যাড ও ভারপ্রাপ্ত মহাপরিচালকের স্বাক্ষর ব্যবহার করে মাদ্রাসা বন্ধের ঘোষণা প্রকাশিত হয়, যা নিতান্তই মিথ্যা ও বানোয়াট।

সেই সাথে ফেসবুক কর্তৃপক্ষ ভেরিফাইকৃত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের নিজস্ব ফেইসবুক পেজ (https://www.facebook.com/wifaqbd) ব্যতীত অন্য কোন আইডি থেকে প্রকাশিত বেফাক সংশ্লিষ্ট খবরে  বিভ্রান্ত  না হওয়া এবং তা প্রচার না করার আহ্বান জানানো যাচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ