রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন

নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ পুরস্কার পেলেন মাকছুদুল আলম খন্দকার খোরশেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. পারভেজ মিয়া
নারায়ণগঞ্জ প্রতিনিধি>

নারায়ণগঞ্জ জেলা সমিতি কর্তৃক আয়োজিত ‘নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ পুরস্কার-২০২১’ অনুষ্ঠিত হয়েছে। এসময় বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৪ জনকে পুরস্কৃত করা হয়।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এটি অনুষ্ঠিত হয়।

এসময় করোনা সচেতনতা শীর্ষক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী জনাব ফরিদুল হক খান এম.পি।

নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত হোন করোনা বীর খ্যাত খোরশেদ টিমের লিডার ও নাসিক ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এসময় তার হাতে পুরস্কার তুলে দেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব ড. হাছান মাহমুদ এম.পি।

কে এম আবু হানিফ রিদয়ের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ জনাব নজরুল ইসলাম বাবু। সভাপতিত্ব করেন মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জনাব ড. হাছান মাহমুদ এম.পি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আফতাব আলী শেখ ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

এছাড়াও স্বাগত বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ও অধ্যাপক ড. আব্দুল আজিজ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ