রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসলামি স্বর্ণযুগের অর্থনৈতিক উদ্ভাবন ও আধুনিক ব্যাংকিং সাংবাদিক ইলিয়াসের কুরুচিপূর্ণ প্রচারণার নিন্দা জানাল হেফাজতে ইসলাম তৃণমূলকে আরও সক্রিয় করার আহ্বান বিকেএম মহাসচিবের হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়ার কেন্দ্রীয় ‘আসাতিযা সম্মেলন’ ৬ আগস্ট মাওলানা মুহিউদ্দীন খানের সঙ্গে হুমায়ূন আহমেদের সম্পর্কের অনন্য অধ্যায় সংস্কার নয়, মূল টার্গেট মাদরাসাব্যবস্থাকেই আঘাত করা ‘শাপলা শহীদদের লাশ গুমের অপচেষ্টা হয়েছিল, এজন্য অনেকের সন্ধান পাওয়া যায়নি’ প্যারিসের গ্র্যান্ড মসজিদের শতবর্ষ উদযাপন

ঘাট সংকটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ যানজট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘাট সংকটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দীর্ঘ যানজট দেখা দিয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা পড়ে থাকতে দেখা গেছে শত শত পণ্যবাহী ট্রাক। এদিকে কুয়াশায় ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এতে কাঁচামাল নিয়ে বিপাকে শ্রমিকরা। সঙ্গে রয়েছে স্বাস্থ্যবিধি মানার উদাসীনতাও।

বুধবার (২৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে কুয়াশার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় এবং ঘাট সংকটে এ দীর্ঘ যানজট দেখা দিয়েছে।

এতে দুর্ভোগে পড়েছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের ২১ জেলার শ্রমিক এবং ব্যবসায়ীরা। শ্রমিকদের মধ্যে রয়েছে স্বাস্থ্যবিধি না মানার প্রবণতাও।

পরিবহন এবং জরুরিসহ পচনশীল যানবাহনকে অগ্রাধিকার দেওয়ায় পণ্যবাহী ট্রাক বেশি জমে যাচ্ছে বলে জানিয়েছেন পাটুরিয়া ঘাট ট্রাফিক সার্জন রাজিব হোসেন।

পাটুরিয়া-দৌলতদিয়ায় রাতের দিকে গোলাম মওলা নামের একটি ফেরি বিকল থাকলেও বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে তা বহরে যুক্ত হওয়ায় ছোট-বড় ১৭ ফেরি চলাচল করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ