রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ইলমী সেমিনার’, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম সোমবার চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দুই সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস

‘ইসি গঠন আইন নতুন মোড়কে পুরোনো জিনিস’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) গঠনে জাতীয় সংসদে সদ্য পাস হওয়া আইনকে ‘নতুন মোড়কে পুরোনো জিনিস’ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

শনিবার বিকেলে বনানীতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন জিএম কাদের।

তিনি বলেন, ‘নতুন এই আইনটি পুরাতন পদ্ধতিটিকে একটি আইনগত কাঠামোর ভেতরে এনেছে। এক কথায়, এই আইনটি করার পরেও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে পূর্বের ন্যায় সংশয় থেকেই যাচ্ছে।’

লিখিত বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সার্চ কমিটির মাধ্যমে মনোনীত ব্যক্তিদের নাম ও পরিচয়–সংবলিত তালিকা রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার ক্ষেত্রে বর্তমান ব্যবস্থায় ‘প্রকাশ করার’ কোনো ব্যবস্থা রাখা হয়নি। এ ছাড়া মাত্র ১৫ কর্মদিবসের মধ্যে নাম প্রস্তাব করার বিধানটি বেশি তাড়াহুড়া বলে মনে হয়। যা জনমনে সংশয় সৃষ্টি করতে পারে। ফলে সার্চ কমিটির কাজের স্বচ্ছতা থাকছে না।

জাপা চেয়ারম্যান বলেন, রাষ্ট্রপতির কাছে জমা দেওয়ার আগে সার্চ কমিটি কর্তৃক নির্ধারিত নামের তালিকা জনগণের সামনে প্রকাশ করা এবং জনগণের মতামত দেওয়ার ব্যবস্থা রাখা উচিত। জনগণের মতামত বিবেচনায় এনে তালিকা সংশোধনের সুযোগ রাখার ব্যবস্থা রাখলে সার্বিক বিষয়টি স্বচ্ছতা পেত।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, সংবিধানের ৪৮ অনুচ্ছেদের ৩ ধারার কারণে রাষ্ট্রপতি মাত্র দু’টি নিয়োগ বাদে সব কাজেই পরামর্শ করতে হয় প্রধানমন্ত্রীর সঙ্গে। তাই নির্বাচন কমিশন গঠনে নিরপেক্ষতা নিয়ে সংশয় রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ