সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

মাদরাসা ই আলিয়াকে  বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবির সাথে জাপার একত্বতা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারি মাদরাসা ই আলিয়া ঢাকার নিজস্ব সম্পত্তিতে অধিদপ্তর ভবন নির্মাণের সিদ্ধান্ত বাতিল করে মাদরাসা ই আলিয়া ঢাকাকে ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয়ে রুপান্তরসহ মাদরাসা ই আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরামের ৫ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব এ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হক চুন্নু এমপি।

আজ (৩০ জানুয়ারী) রবিবার  দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মাদরাসা ই আলিয়া ঢাকার প্রাক্তন ছাত্র ফোরামের আহবায়ক মাওলানা আজিজুল হক মুরাদ এর নেতৃত্বে সাক্ষাৎকরতে যাওয়া প্রতিনিধিদের সাথে আলোচনার সময় তিনি একাত্মতা প্রকাশ করেন।

প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওঃ ইসমাইল ফারুক, অধ্যাপক আবদুল হামিদ ও শহিদুল ইসলাম কবির।

জাপা মহাসচিব বলেন, সরকারের আরো জায়গা থাকার পরেও মাদরাসা ই আলিয়া ঢাকার হোস্টেল সংলগ্ন এলাকায় অধিদপ্তর ভবন নির্মাণের সিদ্ধান্ত অযৌক্তিক। তিনি প্রশ্ন রেখে বলেন, কলকাতা আলিয়া মাদরাসা কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয় হতে পারলে ঢাকা আলিয়া মাদরাসা 'ঢাকা আলিয়া বিশ্ববিদ্যালয়' হতে বাঁধা কোথায়?

এনটি