রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সোমবার চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর দুই সেনা নিহতের জেরে ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের আজ শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া একদিনে পাঁচ জেলায় ইসলামী আন্দোলনের দ্বিবার্ষিক সম্মেলন গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া জনপ্রত্যাশা পূরণ হবে না: আমিরে মজলিস আমরা ঘৃণার ঝড়ের মধ্যে ভালোবাসার প্রদীপ জ্বালাতে চাই: মাওলানা আরশাদ মাদানী

‘মসজিদের ইমামকে ৫ লাখ টাকা দিতে চেয়েছিলেন ওসি প্রদীপ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে ডাকাত সাজিয়ে গণপিটুনি দিয়ে হত্যার জন্য ৫ লাখ টাকা বাজেট করেছিলেন প্রদীপ। তিনি ওই টাকা স্থানীয় মসজিদের ইমামকে দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি টাকা নিতে রাজি হননি।’

মামলার রায়ের আগের দিন রোববার (৩০ জানুয়ারি) সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম।

ফরিদুল ইসলাম বলেন, মেজর সিনহাকে ডাকাত সাজাতে মসজিদের মাইকে ‘ডাকাত পড়েছে’ বলে ঘোষণাও দেওয়া হয়েছিল। কিন্তু ডাকাত সাজিয়ে হত্যায় প্রদীপের মিশন ব্যর্থ হয়।

তিনি বলেন, ওই এলাকার মাথাভাঙ্গা মসজিদের ইমাম হাফেজ জহিরুল ইসলাম বিষয়টি দেখে ফেলায় হত্যার মিশন ব্যর্থ হয়েছিল। পরে পুলিশের সোর্স বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের মারিশবুনিয়া গ্রামের নুরুল আমিন, মো. নেজামুদ্দিন ও আয়াজ উদ্দিন মসজিদের ইমামকে ওসি প্রদীপের কথা বলে পাঁচ লাখ টাকার অফার দেন। কিন্তু ইমাম জহিরুল তাতে রাজি হননি।

তিনি আরও বলেন, মেজর সিনহা হত্যা যে পরিকল্পিত, আমরা আদালতে সেটি প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আদালতকে বলেছি আইনের পোশাক পরে আরও কেউ যাতে বেআইনি কাজ কাজ করার সাহস না পায়; সেজন্য অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আশা করছি আদালত আসামিদের সর্বোচ্চ শাস্তি দেবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ